প্রধানমন্ত্রী মোদীর পাওয়া ১২০০ উপহার তোলা হবে নিলামে! আয় যাবে নমামি গঙ্গা প্রকল্পে
প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে পাওয়া উপহার বিক্রি করে টাকা তোলার মহতী উদ্যোগ নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ কিংবা কোনও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে যে উপহার (gift) দেওয়া হয়েছে
প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে পাওয়া উপহার বিক্রি করে টাকা তোলার মহতী উদ্যোগ নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজনীতিবিদ থেকে ক্রীড়াবিদ কিংবা কোনও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে যে উপহার (gift) দেওয়া হয়েছে, সেগুলির নিলাম (auction) শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। এর থেকে যে আয় হবে তা নমামি গঙ্গা প্রকল্পে (Namami Ganga Project) ব্যবহার করা হবে।

অনলাইনে নিলাম
ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের মহাপরিচালক অদ্বৈত গাদানায়েক জানিয়েছেন, https://pmmementos.gov.in/#/-এর মাধ্যমে নিলাম প্রক্রিয়াটি পরিচালনা করা হবে। নিলাম প্রক্রিয়া শেষ হবে ২ অক্টোবর। তিনি বলেছেন, সাধারণ মানুষ, দেশের সংস্কৃতি ও ঐতিগ্যের প্রতিনিধিত্বকারী বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া উপহার নিলাম করা হবে। এক-একটি জিনিসের নিলামের মূল্য ১০০ ঠাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত।

তালিকায় রয়েছে বিজেপির মুখ্যমন্ত্রীদের দেওয়া উপহার
সেই উপহারের তালিকায় রয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাদ সিং চৌহানের দেওয়া রানি কমলাপতির মূর্তি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দেওয়া একটি হনুমানের মূর্তি, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় ঠাকুরের উপহার দেওয়া একটি ত্রিশূলও রয়েছে এই তালিকায়।

অন্য নেতাদের দেওয়া উপহারও রয়েছে তালিকায়
নিলামের তালিকায় রয়েছে, এনসিপি নেতা অজিত পাওয়ারের দেওয়া কোলাপুরের দেবী মহালক্ষ্মীর মূর্তি। এছাড়াো রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির উপহার দেওয়া লর্ড ভেঙ্কটেশ্বরের দেওয়ালে ঝুলনো মূর্তি।

চতুর্থ ই-নিলাম
এবারের নিলামটি হল প্রধানমন্ত্রী মোদীর উপহার নিলামের ক্ষেত্রে চতুর্থতম। এবারের নিলামে টি শার্চ, বক্সিং গ্লাভস, জ্যাভলিন এবং পদক জয়ী খেলোয়াড়দের সই করা ক্রীড়া সরঞ্জাম। এছাড়াও রয়েছে চিত্রকর্ম, ভাস্কর্য, হস্তশিল্প এবং লোকশিল্পের নানা নিদর্শন। রয়েছে ঐতিহ্যবাহী অঙ্গবস্ত্র, শাল, হেড গিয়ার, তলোয়ার। নিলাম হতে যাওয়া উপহার সামগ্রির তালিকায় রয়েছে অযোধ্যার রাম মন্দির, বারাণসীর কাশী-বিশ্বনাথ মন্দিরের প্রতিলিপিও।












Click it and Unblock the Notifications