দিওয়ালি উপহার, প্রশিক্ষণরত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশের হাতে তুলে দিল ভারতীয় সেনা
২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশের হাতে তুলে দিল ভারতীয় সেনা,
দিওয়ালির উপহার হিসাবে ভারতীয় সেনা ২০টি সম্পূর্ণ প্রশিক্ষণরত সেনা ঘোড়া ও ১০টি বিস্ফোরণ সনাক্তকরণ কুকুর দিল বাংলাদেশের সেনাবাহিনীকে। জাহা গিয়েছে, ভারত–বাংলাদেশের সৌহার্দ্যের সম্পর্ককে আরও জোরদার করতে ও বাংলাদেশের সেনা শক্তির মনোবল বাড়াতে এই উপহার ভারতের পক্ষ থেকে দেওয়া হয়।

জানা গিয়েছে, এই কুকুর ও ঘোড়াগুলিকে ভারতীয় সেনা উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ দিয়েছে। এমনকী এই প্রাণীদের পরিচালনা করার জন্য বেশ কিছু বাংলাদেশী সেনাদেরও প্রশিক্ষণ দেয় ভারতীয় সেনা। এই উপহার পেয়ে বেশ আপ্লুত বাংলাদেশ এবং এতে যে তাঁদের শক্তি কয়েক গুণ বেড়ে গিয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। মঙ্গলবার দুপুরে পেট্রাপোল বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্পে বাংলাদেশ সেনার হাতে এই উপহার তুলে দেয় ভারত।
বেনাপোল সীমান্ত দিয়ে সেই ২০টি ঘোড়া এবং ১০টি কুকুরকে নিজেদের দেশে নিয়ে যায় বাংলাদেশ। জানা গিয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের শক্তি বৃদ্ধি করতে এরকম আরও ৩০টি ঘোড়া ভারত গেবে বাংলাদেশকে। তবে এই ৩০টি ঘোড়া ডিসেম্বরে দেওয়া হবে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুসংগঠিত করতেই এমন উপহার মোদী সরকারের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications