Live- ছত্তিশগড়ে ভোট চলাকালীন সংঘর্ষে ৫ মাওবাদীর মৃত্যু! ৪.৩০ পর্যন্ত ভোটের হার ৫৬.৫৮%

রাত পোহালেই মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচন। সোমবার ১৮ টি আসনে নির্বাচন হতে চলেছে। যার মধ্যে ১০ টি আসনে ভোটগ্রহণের সময় সকাল সাতটা থেকে বিকেল তিনটে।

সোমবার মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচন। সোমবার ১৮ টি আসনে নির্বাচন। যার মধ্যে ১০ টি আসনে ভোটগ্রহণের সময় সকাল সাতটা থেকে বিকেল তিনটে। এদিনের নির্বাচনে উল্লেখযোগ্য কেন্দ্র হল রাজনন্দগাঁও। এই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী রমন সিং-এর বিরুদ্ধে প্রার্থী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা। ভোট বয়কটের ডাক দিয়েছে মাওবাদীরা।

Live-  ভোট চলাকালীন সংঘর্ষে ৫ মাওবাদীর মৃত্যু! ৪.৩০ পর্যন্ত ভোটের হার ৫৬.৫৮%

Nov 12, 2018, 5:17 pm IST

বিজাপুরে কোবরা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ মাওবাদীর মৃত্যু, বেশ কয়েকজন জওয়ান আহত
Nov 12, 2018, 5:16 pm IST

ছত্তিশগড়ের পাটানে ভোট প্রচারে অমিত শাহ বললেন, কংগ্রেসের মোদী ফোবিয়া হয়েছে
Nov 12, 2018, 5:14 pm IST

বিকেল ৪.৩০ পর্যন্ত ভোটদানের হার ৫৬.৫৮%
Nov 12, 2018, 3:33 pm IST

সুকমায় বৃদ্ধাকে নিয়ে ভোট কেন্দ্রে
Nov 12, 2018, 3:32 pm IST

মাওবাদীদের হুমকি উপেক্ষা করে ভোট দান্তেওয়ারায়
Nov 12, 2018, 1:36 pm IST

বেলা ১ টা পর্যন্ত ভোটদানের হার ২৫.১৫ শতাংশ
Nov 12, 2018, 1:06 pm IST

প্রথম পর্যায়ে জিতবেন তাঁরাই, বললেন আত্মবিশ্বাসী রমন সিং
Nov 12, 2018, 1:04 pm IST

বেলা ১২ টা পর্যন্ত ভোট পড়েছে ২১.৫৩ শতাংশ
Nov 12, 2018, 1:03 pm IST

ভোট চলাকালীন বিজাপুরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই, আহত ২ কোবরা জওয়ান
Nov 12, 2018, 12:27 pm IST

মাওবাদীদের ভোট বয়কটের ডাক সত্ত্বেও ভোট কেন্দ্রের বাইরে ভিড়
Nov 12, 2018, 12:24 pm IST

জগদলপুরের গান্ধীনগরে ভোট কেন্দ্রের বাইরে বিক্ষোভ, ভোটার তালিকায় নাম না থাকার অভিযোগ
Nov 12, 2018, 11:14 am IST

রাজনন্দগাঁও-এর মোতি পুরে এক প্রতিবন্ধী ভোটার
Nov 12, 2018, 10:31 am IST

সুকমার কোন্টা বান্দায় আইইডি উদ্ধার
Nov 12, 2018, 10:01 am IST

মাওবাদী অধ্যুষিত সুকমায় ভোট কেন্দ্রের সামনে লাইন
Nov 12, 2018, 9:58 am IST

প্রথম ঘন্টায় ভোটদানের হার ১৩ শতাংশ
Nov 12, 2018, 9:58 am IST

ভোট মেশিনে ত্রুটির জন্য ৪৩৩৬ টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৩ টি কেন্দ্রে ভোট শুরু হতে দেরি, খবর নির্বাচন কমিশন সূত্রে
Nov 12, 2018, 9:04 am IST

রাজগন্দগাঁও-এর কমলা কলেজে পিঙ্ক বুথে ভোটযন্ত্রে ত্রুটির কারণে ভোটগ্রহণ সাময়িক ভাবে বন্ধ
Nov 12, 2018, 8:36 am IST

প্রায় ৯০০ ভোটকর্মীকে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার
Nov 12, 2018, 8:29 am IST

ছত্তিশগড়ের ভোটারদের কাছে ভোটদানে আবেদন প্রধানমন্ত্রীর
Nov 12, 2018, 8:12 am IST

সুকমার এক ভোট কেন্দ্রে বৃদ্ধ মহিলা
Nov 12, 2018, 8:11 am IST

ভোট শুরুর পরে রাজনন্দগাঁও-এর ভোট কেন্দ্রের ছবি
Nov 12, 2018, 7:13 am IST

দান্তেওয়াড়ায় ভোট কেন্দ্র থেকে প্রায় দেড় কিমি দূরে আইইডি বিস্ফোরণ, কোনও হতাহতের খবর নেই
Nov 12, 2018, 6:56 am IST

নিরাপত্তার জন্য ড্রোনও ব্যবহার করা হচ্ছে
Nov 12, 2018, 6:54 am IST

রয়েছেন মহিলা ভোটকর্মীরাও
Nov 12, 2018, 6:53 am IST

ভোট কেন্দ্রের পথে কর্মীরা
Nov 11, 2018, 7:10 pm IST

মাওবাদী হামলায় বিএসএফ কর্মীর মৃত্যু দুঃখজনক, বললেন চিফ ইলেকশন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত
Nov 11, 2018, 6:58 pm IST

কাঙ্কেরে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে এক বিএসএফ জওয়ান মারা যান
Nov 11, 2018, 6:58 pm IST

ভোটের আগের দিন বিজাপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক মাওবাদীর মৃত্যু হয়। সেখান থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে
Nov 11, 2018, 6:54 pm IST

ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত ৮ জেলার ভোটের জন্য মোতায়েন করা হয়েছে ৬৫ হাজার আধাসামরিক বাহিনী-সহ প্রায় ১লক্ষ নিরাপত্তারক্ষী। গাড়ি রয়েছে ৫৫০০টি। হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে ১০ টি
Nov 11, 2018, 6:52 pm IST

বাকি আটটি আসনে ভোটগ্রহণের সময় সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। কেন্দ্রগুলি হল, রাজনন্দগাঁও-এর খাইরাগড়, দোঙ্গারগড়, রাজনন্দগাঁও, দোঙ্গারগাঁও এবং খুজ্জি। বস্তার জেলার কেন্দ্রগুলি হল বস্তার, জগদলপুর, চিত্রকুট
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+