কেজরিওয়াল শিবিরকে ব্যাকফুটে রেখে এবার গম্ভীরের পাল্টা চাল,নিলেন আইনি পদক্ষেপ
দিল্লির গরমের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোট উত্তাপ। রাজধানী দিল্লিতে আম আদমি পার্চির সঙ্গে কার্যত সম্মুখ সমরে বিজেপির গৌতম গম্ভীর।
দিল্লির গরমের সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ভোট উত্তাপ। রাজধানী দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে কার্যত সম্মুখ সমরে বিজেপির গৌতম গম্ভীর। গতকালই পূর্ব দিল্লির আম আদমি পার্টির তরফে অতশী মারলেনা অভিযোগ করেন, গম্ভীর তাঁর বিরুদ্ধে অপমানজনক কথাবার্তা বলেছেন। শুধু তাই নয়, বিলি করা হয়েছে অতশীকে নিয়ে অশ্লীল প্যামফ্লেটও। এমনই অভিযোগ, আপ শিবিরের। আর এক সাংবাদিক সম্মলেন করে অতশী এমন দাবি তুলে কান্নায় ভেঙে পড়েন।

এরপরই , আম আদমি পার্টির এমন বাউন্সারকে কার্যত স্টেপ আপ করে ছক্কা মারার জন্য স্টান্স নিয়ে ফেললেন গম্ভীর। এর আগে অতশী দাবি করেন, তাঁর বিরুদ্ধে অপমান সূচক কিছু কথা লিখে সেই পেপার বিলি করেছে বিজেপি। এর নেপথ্যে রয়েছেন গৌতম গম্ভীর। মণীশ সিসোদিয়াকে নিয়ে অতশীর এই সাংবাদিক সম্মেলনের পর , টুইটারে কেজরিওয়ালও এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। এরপরই মণীশ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল ও পূর্ব দিল্লির আপ প্রার্থী অতশীর বিরুদ্ধে মানহানির মামলা করেন গৌতম গম্ভীর।
এক সাক্ষাৎকারে, গম্ভীর জানিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী বলতে তাঁর লজ্জা করে। উল্লেখ্য, গম্ভীর এই মানহানির মামলা দায়ের করার পর অবশ্য কোনও উত্তর পাওয়া যায়নি আপের তরফে।












Click it and Unblock the Notifications