মহাকুম্ভে অসামান্য আয়োজনের জন্য মোদী-যোগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ গৌতমের, সেবা কাজে নজির আদানি গ্রুপের
১৪৪ বছর প্রয়াগরাজে বসেছে মহা কুম্ভ মেলা। পবিত্র এই কুম্ভ মেলা বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশগুলির মধ্যে একটি। সারা বিশ্ব থেকেই ভক্তরা আসছেন এই মহা কুম্ভ মেলায়। শুধু সাধারণ ভক্তরাই নয় একইসঙ্গে পবিত্র এই ধর্মীয় স্থলে আসছেন সমাজের বিশিষ্ট মানুষরা। মঙ্গলবার পরিবারের সঙ্গে মহা কুম্ভ মেলায় এসেছিলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি।
দেশের প্রথম সারির সরকারি এবং বেসরকারি সংস্থাগুলি মহা কুম্ভ মেলাকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ নিয়েছে। ব্যতিক্রম নয় আদানি গ্রুপও। এই সংস্থাটি ইসকনের সঙ্গে যৌথ উদ্যোগে কুম্ভ মেলায় প্রতিদিন ১ লক্ষ ভক্তের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিরামিষ খাবারের আয়োজন করছে। গত ১৩ জানুয়ারি থেকে এই মহাপ্রসাদ বিতরণ শুরু হয়েছে এই সেবা চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার মহাপ্রসাদ তৈরির রান্নাঘর পরিদর্শন করেন এবং ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণও করেন গৌতম আদানি। একইসঙ্গে স্বাস্থ্য ও সাফাইকর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেন গৌতম আদানি। কুম্ভ মেলায় গিয়ে তিনি এমন আয়োজনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতি যেমন কৃতজ্ঞতা জানিয়েছেন তেমনই মহৎ কাজের জন্য প্রশংসাও পেলেন।
মঙ্গলবার পরিবারের সদস্যদের নিয়ে গঙ্গা-যমুনা-সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে যান এবং পূজার্চনা করেন। অনেকটা সময়ই তিনি মহা কুম্ভের পবিত্র স্থানে কাটান দেশের বিশিষ্ট শিল্পপতি। মহা কুম্ভ মেলার পরিবেশ সম্পর্কে তিনি বলেন, প্রয়াগরাজ মহা কুম্ভের অভিজ্ঞতা চমৎকার। এখানে এক ব্যতিক্রমী ব্যবস্থা করা হয়েছে।
#MahaKumbh2025 | Prayagraj, Uttar Pradesh: Adani Group Chairman, Gautam Adani along with his family performs 'aarti' at Triveni Sangam, Prayagraj pic.twitter.com/tuwQlac4sU
— ANI (@ANI) January 21, 2025
একইসঙ্গে মোদী ও যোগীকে ধন্যবাদ জানিয়ে গৌতম আদানি বলেন, এখানে যেভাবে সুন্দর ব্যবস্থা করা হয়েছে তার জন্য দেশবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগী আদিত্যনাথকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। যেভাবে গোটা বিষয়টি আয়োজন এবং সংগঠন করা হয়েছে তা গবেষণার যোগ্য। আমি মা গঙ্গার কাছ থেকে আর্শীবাদ প্রার্থনা করলাম। মা গঙ্গার আর্শীবাদের থেকে বড় কিছু নেই।
একইসঙ্গে এই মহা কুম্ভ মেলায় তাঁর সংস্থা আদানি গ্রুপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা সেটা ইতিমধ্যেই দেখা গিয়েছে। গুরু প্রসাদ স্বামীজি গৌতম আদানির সংস্থার ভূয়সী প্রশংসা করে বলেন, সিএসআর (corporate responsibility and social service) নিয়ে আদানি গ্রুপ এই মহা কুম্ভ মেলায় একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন।
আদানিজি মানবসেবায় যেভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন তা এক কথায় আসামান্য। এদিন ইসকনের শিবির ঘুরে দেখার পাশাপাশি গঙ্গা আরতি করেন গৌতম আদানি। তাঁর সংস্থা ইসকনের সঙ্গে যৌথ উদ্যোগে মানবেসার প্রয়াস নিয়েছে মহা কুম্ভ মেলায়।












Click it and Unblock the Notifications