হিন্দু মহিলার সঙ্গে মুসলিম পুরুষের দ্বিতীয় বিয়ে বৈধ নয়, সাফ জানাল গৌহাটি হাইকোর্ট

হিন্দু মহিলার (hindu woman) সঙ্গে মুসলিম পুরুষের (muslim man) দ্বিতীয় বিয়ে (second marriage) বৈধ নয়। এমনটাই জানিয়েছে গৌহাটি হাইকোর্ট। এব্যাপারে দেশের ১৯৫৪ সালের বিশেষ বিহার আইনের কথা উল্লেখ করা হয়েছে। ওই মহিলা তার সর

হিন্দু মহিলার (hindu woman) সঙ্গে মুসলিম পুরুষের (muslim man) দ্বিতীয় বিয়ে (second marriage) বৈধ নয়। এমনটাই জানিয়েছে গৌহাটি হাইকোর্ট। এব্যাপারে দেশের ১৯৫৪ সালের বিশেষ বিহার আইনের কথা উল্লেখ করা হয়েছে। ওই মহিলা তার সরকারি কর্মচারী স্বামী মারা যাওয়ার পর পেনশনের সুবিধা পেতে আবেদন করেছিলেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এমনটাই খবর প্রকাশিত হয়েছে।

হাইকোর্টে মামলার শুনানি

হাইকোর্টে মামলার শুনানি

সাহাবুদ্দিন আহমেদের দ্বিতীয় স্ত্রী দীপামনি কলিতার আবেদনের ভিত্তিকে গৌহাটি হাইকোর্টে শুনানি হয়। ওই মহিলা আদালতে ২০১৭ সালে পথ দুর্ঘটনায় তাঁর স্বামী মারা যাওয়ায় মৃত্যু পরবর্তী পেনশন এবং সুবিধা পাওয়ার জন্য আদালতে আবেদন করেছিলেন। দীপামনি কলিতার ১২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। দীপামনি কলিতার স্বামী সাহাবুদ্দিন আহমেদ কামরূপ জেলার ডেপুটি কমিশনারের অফিসে কর্মরত ছিলেন।

স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ধারার উল্লেখ

স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ধারার উল্লেখ

বিচারপতি কল্যাণ রাই সুরানা স্পেশাল ম্যারেজ অ্যাক্টেক ৪ নম্বর ধারার উল্লেখ করে বলেছেন, শর্তগুলির মধ্যে রয়েছে কোনও পক্ষেরই স্বামী কিংবা স্ত্রী থাকা যাবে না। এখানে আবেদনকারী দীপামনি কলিতার সঙ্গে প্রয়াত সাহাবুদ্দিন আহমেদের বিয়ে হয়েছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্টে। সেই সময় সাহাবুদ্দিনের প্রথম স্ত্রী জীবিত ছিলেন। সেই প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছিন্নতার কোনও প্রমাণ জমা দিতে পারেননি আবেদনকারী।

সুপ্রিম কোর্টের রায়

সুপ্রিম কোর্টের রায়

এব্যাপারে মহ সালিম আলি এবং সামসুদ্দিনএ-র মামলার কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মুসলিম আইন অনুযায়ী, এক মুসলিম পুরুষের সঙ্গে প্রতিমা পূজারির বিয়ে বৈধ নয়। যার জেরে এটি অবৈধ বিয়ে।

সুবিধা পাবেন আবেদনকারীর নাবালক পুত্র

সুবিধা পাবেন আবেদনকারীর নাবালক পুত্র

এখানে আবেদনকারী মুসলিম নন, সেই কারণে ওই বিয়ে মুসলিম আইন অনুযায়ী হয়নি। বিয়ে হয়েছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৪ অনুযায়ী। সেই কারণে এই বিয়ে বৈধ নয়। এছাড়াও আবেদনকারী এখনও তাঁর হিন্দু নাম ব্যবহার করছেন। সেখানে এমন কিছু দেখানোর নেই, যেখানে আবেদনকারী বলতে পারেন যে ইসলাম ধর্মকে তিনি তাঁর বিশ্বাস থেকে গ্রহণ করেছিলেন। এর থেকেই বলা যায়, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ৪ নম্বর ধারা মুসলিম পুরুষের সঙ্গে যে বিয়ে হয়েছে, তা বৈধ নয়।
আদালত রিট পিটিশন খারিজ করে দিলেও, আইনের অধীনে আবেদনকারীর নাবালক পুত্র পেনশন এবং অন্য সুবিধা পাওয়ার অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+