Ganga Divides: গঙ্গা হিন্দুদের জন্য! হরিদ্বারে মুসলিম পরিবারকে হেনস্থার ভিডিও ভাইরাল, কী বলছে বিজেপি
হরিদ্বারে ধর্মীয় বিভাজনের (Ganga Divides) ভিডিও ভাইরাল। তবে এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক একটি মুসলিম পরিবারকে গঙ্গার মহারাজা অগ্রসেন ঘাট থেকে তাড়িয়ে দিচ্ছে। ওই মুসলিম পরিবারকে বলা হচ্ছে কেবল হিন্দুরাই গঙ্গার প্রাঙ্গনে আসতে পারেন।
হরিদ্বারের পুলইশ সুপার স্বাধীন কুমার জানিয়েছেন, ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ হলে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের তরফে দাবি এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন (Ganga Divides), মুসলিম পরিবারটি গঙ্গার ঘাটে আবর্জনা জমা করছিলেন। ধর্মের ভিত্তিতে বৈষম্য করার ইচ্ছা তাঁর নেই বসে জানিয়েছে ওই যুবক।

কামখালের স্টেশন হাউস অফিসার নীতেশ শর্মা জানিয়েছেন কয়েকদিন আগে মহারাজা অগ্রসেন ঘাটে ঘটনাটি ঘটেছিল। যে থানার অধীনের ঘাটটি পড়ে, তা হর কি পৌরি থেকে প্রায় ৪ কিমি দূরে অবস্থিত। স্থানীয় পুলিশ এব্যাপারে কোনও অভিযোগ পায়নি। তবে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। তবে মুসলিম পরিবারটিকে তাড়ানোর ব্যাপারে নিজের মতো ব্যাখ্যা দিয়েছে।

ভ্রমণার্থী মুসলিম পরিবারের দুইজন পুরুষ এবং একনজ মহিলাকে প্রতিবাদ করতে দেখা গিয়েছে। ভাইরাল হওয়ায় ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবককে তাঁদেরকে চলে যেতে বলছেন। বলছেন, সেখানে যেন আর কোনও সময় ফিরে না যান তাঁরা (Ganga Divides)।
In India, even Rivers have now religion - In Haridwar, a Muslim family is being driven away from going to the Ganges River, saying “Only Hindus are allowed here” pic.twitter.com/jEJBeYKxYt
— Ashok Swain (@ashoswai) June 19, 2023
এদিকে নদীর তীরে ধর্ম কিংবা বর্ণের কোনও বিধিনিষেধ (Ganga Divides) নাই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। মহারাজা অগ্রসেন ঘাট সমিতির সাধারণ সম্পাদক তথা স্থানীয় বিজেপি সাংসদ বিশাল গর্গ ওই যুবকের পদক্ষেপকে সমর্থন করে বলেছেন, মুসলিম পরিবারটি ঘাট ময়লা করছিল। তবে তিনি বলেছেন, তাঁরা হিন্দুদের দ্বারা গঙ্গা দূষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।












Click it and Unblock the Notifications