দিল্লিতে করোনার চতুর্থ 'ঢেউ', চলতি বছরের সব রেকর্ড ভেঙে একদিনে সংক্রমিত ৩,৫৯৪
করোনা সংক্রমণের চতুর্থ ঢেউতে জর্জরিত দিল্লি। এদিন এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরই মাঝে এদিন চলতি বছরের সব রেকর্ড ভেঙে ৩,৫৯৪ জন করোনা আক্রান্ত হন রাজনীতিতে। এর আগে গতবছরের ডিসেম্বরের ৪ তারিখ দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছিল ৪,০৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে প্রাণ হারিয়েছে ১১ জন
এদিন দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১১ জন। এর জেরে দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৫০-এ পৌঁছল। এদিকে এদিন করোনা থেকে দিল্লিতে ২ হাজার ৮৪ জন করোনা থেকে সুস্থ হয়েছে। গত ২৪ ঘণ্টায় দিল্লি জুড়ে ৮৭ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।

লকডাউন জারি করার কথা ভাবছে না সরকার
এদিকে অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন, 'গত ১৬ মার্চ দিল্লিতে ৪২৫ জন করোনা আক্রান্ত হয়েছিল। আর আজ ৩৫০০ জনের বেশি করোনা আক্রান্ত। গতবারের করোনা ঢেউয়ের থেকে কম শক্তিশালী হলেও এটা দিল্লিতে চতুর্থ করোনা ঢেউ চলছে। তবে এই মুহূর্তেই দিল্লিতে কোনও লকডাউন জারি করার কথা ভাবছে না সরকার।'

সবাইকে করোনা টিকা দেওয়ার আবেদন
অরবিন্দ কেজরিওয়াল এদিন বলেন, 'গত অক্টোবারের নিরিখে এবার কম সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তাছাড়া আইসিই-তে ভর্তি হওয়ার ঘটনাও কম। একটা সময়ে দিল্লিতে রোজ করোনা আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হচ্ছিল। তবে এখন সেই সংখ্যাটা দশের নিচে নেমে এসেছে। কিন্তু তাও আমি সবার কাছে হাতজোড় করে আবেদন করছি, সবাই মাস্ক পরুন। আর আমি কেন্দ্রের কাছে আবেদন করছি, সবাইকে করোনা টিকা দিন।'












Click it and Unblock the Notifications