আগের মতোই আছেন প্রণব, উন্নতি হয়নি শারীরিক অবস্থার! আশঙ্কার কথা শোনাচ্ছে সেনা হাসপাতাল

বিশেষ উন্নতি হয়নি প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শারীরিক অবস্থার

আগের মতোই আগেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা। রয়েছেন গভীর কোমায়। তাঁর শ্বাসপ্রশ্বাস জনিত সংক্রমণের চিকিৎসা চলছে। সঙ্গে চলছে ভেন্টিলেশন সাপোর্ট। মোটা উপর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে একটি বিবৃতি জারি করে জানিয়েছে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল।

আগের মতোই আছেন প্রণব, উন্নতি হয়নি শারীরিক অবস্থার! আশঙ্কার কথা শোনাচ্ছে সেনা হাসপাতাল

সূত্রের খবর, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল টিম সর্বক্ষণ তাঁর শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করছে। প্রসঙ্গত, গত ৯ অগস্ট রাজাজি মার্গের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি। তারপর হাসপাতালে গিয়ে তিনি তাঁর শরীরে করোনা সংক্রমণের কথা জানতে পারেন। পরে নিজেই সেকথা টুইট করে জানান কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা।

এরপর সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি। মস্তিষ্কে অস্ত্রোপচারও হয় তাঁর। পরে সেই সঙ্কট কাটলেও, কোমাচ্ছন্ন অবস্থাতেই আছেন তিনি। গত বুধবার প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় টুইট বার্তায় জানান প্রণব মুখোপাধ্যায়ের শরীরের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ মাপকাঠিগুলোও নিয়ন্ত্রণে। উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। যদিও বর্তমানে কোমা থেকে বেরিয়ে আসার কোনও লক্ষণই নেই বলে জানাচ্ছেন চিকিৎসকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+