ভারত রত্ন সম্মান তুলে দেওয়া হল প্রণব মুখোপাধ্যায়ের হাতে, দেখুন পূর্ণ তালিকা
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে এদিন ভারতরত্নের সম্মাননা হাতে তুলে দেওয়া হল।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে এদিন ভারতরত্নের সম্মাননা হাতে তুলে দেওয়া হল। রাষ্ট্রপতি ভবনে তারকাখচিত অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সম্মান তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন থেকে শুরু করে বিশিষ্টরা।

গত ২৫ জানুয়ারি ভারত রত্ন প্রাপকদের নাম ঘোষণা করে ভারত সরকার। তাতেই নাম ছিল প্রণব মুখোপাধ্যায়ের। এদিন সেই সম্মাননাই হাতে তুলে দেওয়া হল। এদিন প্রণবের পাশাপাশি মরণোত্তর শিল্পী ভূপেন হাজারিকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব নানাজি দেশমুখকেও ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মানে সম্মাননা জানানো হয়েছে।
Delhi: Former President Pranab Mukherjee receives 'Bharat Ratna' from President Ram Nath Kovind. pic.twitter.com/j9VmBbNEoP
— ANI (@ANI) August 8, 2019
অসমের সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার শুধু বাংলায় নয় বাংলাদেশেও গায়ক হিসাবে সুপরিচিতি ছিল। এদিকে মহারাষ্ট্রের নানাজি দেশমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আরএসএস এর প্রচার ও প্রসারে এবং ১৯৭৭ সালে জনতা পার্টির প্রথম অকংগ্রেসী সরকার কেন্দ্রে স্থাপনে তাঁর বিশেষ হাত ছিল।
Delhi: Son of Bhupen Hazarika, Tej Hazarika, receives Bharat Ratna on his behalf. Legendary Assamese singer Bhupen Hazarika was conferred Bharat Ratna posthumously. pic.twitter.com/BGJU34niWD
— ANI (@ANI) August 8, 2019
দীন দয়াল রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান বীরেন্দ্রজিৎ সিংয়ের হাতেও এদিন ভারতরত্ন সম্মান তুলে দেওয়া হয়েছে।
Delhi: Chairman of Deendayal Research Institute, Virendrajeet Singh, receives Bharat Ratna on behalf of social activist and senior RSS leader Nanaji Deshmukh. He was conferred Bharat Ratna posthumously. pic.twitter.com/gZUZUt1TSm
— ANI (@ANI) August 8, 2019












Click it and Unblock the Notifications