দিল্লি হিংসা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন কমিশনার

শনিবার শুরু হয় দিল্লিতে সিএএ সমর্থক ও বিরোধী পক্ষের সংঘর্ষ। এরপর বুধবার পরিস্থিতির এতটা অবনতি হয় যে রাজধানীতে সেনা নামানোর পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে দিল্লিতে হিংসা নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দিল্লি পুলিশেরই প্রাক্তন কমিশনার নীরজ কুমার। এই বিষয়ে তিনি বলেন, 'পুলিশ যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে তাতে আমি খুশি নই।'

পুলিশের ভূমিকা নিয়ে অশন্তোষ প্রকাশ প্রাক্তন সিপির

পুলিশের ভূমিকা নিয়ে অশন্তোষ প্রকাশ প্রাক্তন সিপির

পুলিশের ভূমিকা নিয়ে অশন্তোষ প্রকাশ করলেও নীরজ অবশ্য দাবি করেন যে দিল্লিতে সেনা নামানোর মতো পরিস্থিতি আসেনি। এই বিষয়ে তিনি বলেন, 'এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে সেনা নামানোর প্রয়োজন নেই। শেষবার দিল্লিতে ১৯৮৪ সালের শুখ দাঙ্গার সময় সেনা নামানো হয়েছিল। তবে এখনও পরিস্থিতি ততটা বাজে হয়নি।' এই কথা বলেও পুলিশের নেতৃত্বহীনতার প্রসঙ্গ তুলে বলেন, 'দিল্লি পুলিশে সব পর্যায়ই এখন নেতৃত্বহীনতায় ভুগছে। এই কারণেই দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে পুলিশ।'

দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাক্তন সিপি-র পরামর্শ

দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাক্তন সিপি-র পরামর্শ

দিল্লির বর্তমান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পরামর্শ হিসাবে নীরজ বলেন, 'দুস্কৃতীরা যেই হোক তাদের অবিলম্বে গ্রেফতার করা উচিৎ। অশান্তি ঠেকাতে আরও প্রতিরোধমূলক গ্রেফতার করতে হবে। দাঙ্গাকারীদের উস্কে দেওয়া লোকদেরও গ্রেফতার করতে হবে। দাঙ্গা রুখতে কোনও রাজনৈতিক নির্দেশ প্রয়োজন পরে না।'

দিল্লিতে অশান্তির আগুন জ্বলেছে বুধবারও

দিল্লিতে অশান্তির আগুন জ্বলেছে বুধবারও

শনিবার রাতে শুরু হওয়া অশান্তির আগুন দিল্লিতে জ্বলেছে বুধবারও। শনিবারের পর সময়ের সঙ্গে সঙ্গে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসার আগুন আরও জ্বলে উঠছে দিল্লিতে। এদিকে বুধবার নতুন করে হিংসার আগুনে মৃতের সংখ্যা আরও বেড়েছে দিল্লিতে। গত তিন দিনের হিংসায় এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এদিকে অশান্ত এলাকায় খবর সংগ্রহে গিয়ে বিক্ষোভকারীদের রোষের সামনে পড়েছেন সাংবাদিকরাও। জানা যায় মঙ্গলবার এক সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। জখম অবস্থায় পরে সেই সাংবাদিককে হাসপাতালে ভর্তি করা হয়।

দিল্লিতে মৃত্যু হয়েছে নির্দোষ ব্যক্তিদের

দিল্লিতে মৃত্যু হয়েছে নির্দোষ ব্যক্তিদের

এদিকে দিল্লি হিংসায় মৃতদের সিংহভাগই পরিস্থিতির শিকার হরে নিজের প্রাণ হারিয়েছেন। চলমান হিংসার সঙ্গে এদের কোনও যোগ নেই। তবে দিল্লির এই অশান্তি যে কতটা ভয়াবহ আকার নিয়েছে তা জানা যায় এটা থেকেই যে হিংসায় প্রাণ হারানোদের মধ্যে যেমন রয়েছেন এক পুলিশ কনস্টেবল ও আইবি অফিসার, তেমনই মৃতদের মধ্যে রয়েছেন সদ্য বিবাহিত এক ব্যক্তি, একজন ডিজে, এক ব্যবসায়ী, একজন বাবা যে তাঁর সন্তানদের জন্য টফি কিনতে বেরিয়েছিলেন।

দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন

দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন

এদিকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না দিল্লিতে। এই গোষ্ঠী সংঘর্ষের মধ্যে সর্বাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্পেশাল সেল, ক্রাইম ব্রাঞ্চ এবং অর্থনৈতিক অপরাধ শাখার (ইডাব্লু) তরফ থেকে প্রায় ৩৫ কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেওয়া হয় শুট অ্যাট সাইটের নির্দেশ। বিশেষ পুলিশ কমিশনার পদে নিয়োগ করা হয় এসএন শ্রীবাস্তবকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+