সময় ভালো যাচ্ছে না রমেশ জারকিহোলির, যৌন কেলেঙ্কারির পর করোনা আক্রান্ত প্রাক্তন বিজেপি মন্ত্রী
সময় ভালো যাচ্ছে না রমেশ জারকিহোলির, যৌন কেলেঙ্কারির পর করোনা আক্রান্ত প্রাক্তন বিজেপি মন্ত্রী
সময়টা ভালো যাচ্ছে না কর্নাটকের প্রাক্তন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ জারকিহোলির। কিছুদিন আগেই যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়ে নাজেহাল অবস্থা হয়েছিল এবার। এবার পড়লেন করোনার কবলে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তাকে বেলগামের গোকাক তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই তার শরীরে একাধিক করোনা উপসর্গের দেখা মিললেও রবিবার সন্ধ্যে থেকেই তার রীতিমতো শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। এরপরেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হয়।

অন্যদিকে যৌন কেলেঙ্কারীর মামলায় অভিযুক্ত হওয়ায় বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। যদিও শারীরিক অসুস্থতার জন্য শুক্রবার থেকে তিনি তদন্তকারীদের সামনে হাজিরা দিতে পারেননি বলে জানা যাচ্ছে। বর্তমানে ঘনঘন কাশির পাশাপাশি তার বেশ জ্বরও রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে তিনি গোকাক তালুক হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন বলেও খবর। ব্লাড প্রেসারের পাশাপাশি তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও কম থাকায় তাঁকে অক্সিজেন সাপোর্টও দিতে হচ্ছে।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে কর্নাটকের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ জারকিহোলির সেক্স টেপ ফাঁস হয়ে যাওয়া গত মাস থেকেই প্রবল অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। শিবির। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ফাঁস হতেই তুমুল শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে। অভিযোগ, বিদ্যুৎ দফতরে সরকারি চাকরির লোভ দেখিয়ে এক তরুণীকে ফুঁসলিয়ে সহবাসে বাধ্য করেছিলেন রমেশ। যদিও পুরো ঘটনাকেই সাজানো বলে দাগিয়ে দেন অভিযুক্ত মন্ত্রী।












Click it and Unblock the Notifications