লোকসভার আগে সেমিফাইনাল! পাঁচ রাজ্যে বিধানসভা ভোট কবে, মিলছে কোন আভাস?
২০২৪ সালে লোকসভা নির্বাচন। হাতে আর কয়েক মাস বাকি। তবে ফাইনালের আগে সেমি ফাইনাল রয়েছে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায়। আগামী সপ্তাহের শুরুতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন।
রাজনৈতিক মহলে রীতিমতো পারদ চড়ছে। কারণ সাম্প্রতিক নির্বাচনে একাধিক রাজ্যে কংগ্রেস ভালো ফল করেছে। রাহুল গান্ধীকে সামনে রেখে জাতীয় কংগ্রেস তাদের ভোটব্যাঙ্ক ফেরানোর চেষ্টা করছে। এদিকে নির্বাচনে এখনও বিজেপির মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে সামনে রেখেই গেরুয়া শিবির নির্বাচনে লড়াই করছে। এই অবস্থায় দুয়ারে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম এই পাঁচ রাজ্যে নির্বাচন আসন্ন। কবে ভোটের বাদ্দি বাজবে? তাই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল অনেকটাই অক্সিজেন দেবে রাজনৈতিক দলগুলিকে। কংগ্রেস ও বিজেপি বেশি সংখ্যায় আসন জিতে এগিয়ে থাকতে মরিয়া। নভেম্বর মাসে বিধানসভা নির্বাচনগুলি হতে পারে। এই জল্পনা সামনে আসছিল।
এবার সেই জল্পনা অনেকটাই বাস্তবে বদলে যাচ্ছে। নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। সম্ভবত ৮ থেকে ১০ অক্টোবর অর্থাৎ রবি থেকে মঙ্গলবারের মধ্যে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করবে। এক্ষেত্রে নভেম্বরের মাঝামাঝি থেকে নির্বাচন শুরু হতে পারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। এই আন্দাজ করা হচ্ছে।
অনুমান করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে দেশে লোকসভা নির্বাচন। তার আগে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন সম্পূর্ণ করতে হবে। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেওয়ালি উৎসব শেষ হয়ে যাবে। তারপরেই ভোট উৎসব পাঁচ রাজ্যে। এমনই জল্পনা তুঙ্গে উঠেছে। পাঁচ রাজ্যে আলাদা আলাদা দিনে এই নির্বাচন হবে। একাধিক দফায় এই নির্বাচন হতে পারে। যদিও পাঁচ রাজ্যের ফলগণনা একই দিনে হবে। একথা নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।
১৭ ডিসেম্বর মিজোরাম বিধানসভার মেয়াদকাল শেষ হচ্ছে। উত্তরের এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। অন্য চার রাজ্যে জানুয়ারি মাসের মাঝামাঝি মেয়াদকাল শেষ হবে। তেলেঙ্গানায় কেসিআর সরকার চালাচ্ছেন। মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতায়। বাকি দুই রাজ্যে কংগ্রেস সরকারে রয়েছে। তেলেঙ্গানা এবারও ভারত রাষ্ট্র সমিতিকে ক্ষমতায় আনবে। এই কথা শোনা যাচ্ছে।
বাকি চার রাজ্যে কংগ্রেস ও বিজেপি ভালো ফল করার জন্য মরিয়া। এই পাঁচ রাজ্যের ফলাফল আরও বেশি করে লোকসভা ভোটের আগে অক্সিজেন সরবরাহ করবে। এমনই মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications