ঝাড়খণ্ডে সিআরপিএফের হাতে খতম ৫ মাওবাদী, চলছে এনকাউন্টার
ঝাড়খণ্ডে নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে খতম পাঁচ মাওবাদী। লাতেহার জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
ঝাড়খণ্ডে নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে খতম পাঁচ মাওবাদী। লাতেহার জেলায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

সিআরপিএফের সঙ্গে জেলা পুলিশ যৌথভাবে মাওবাদীদের বিরুদ্ধে অপারেশনে নেমেছে। লাতেহারের পুলিশ সুপার প্রশান্ত আনন্দ এই খবর জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কাছ থেকে একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে।
সিআরপিএফ জানিয়েছে, গত একবছরে ১৭২ জন জঙ্গি ও মাওবাদী মিলিয়ে তারা নিকেশ করেছে। এছাড়া সারা দেশ থেকে ১৫০০জনের বেশি জঙ্গি গ্রেফতার হয়েছে।
মাওবাদী অধ্যুসিত এলাকা থেকে গত একবছরে ৩২জন মাওবাদীকে নিকেশ করা হয়েছে। ১১৮৯জন মাওবাদী গ্রেফতার হয়েছে এবং আত্মসমর্পণ করেছে ৮৪জন মাওবাদী। ৩৯৬টি অস্ত্র, ১৭, ৮৩৭টি গুলি, ৭১৪টি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে সিআরপিএফ সূত্রে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications