ভোররাতে আইসিইউ-তে আগুন! ১০ রোগীর মৃত্যু, আহত বহু স্বাস্থ্যকর্মী, প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা

ওড়িশার কটকে এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর সেই ঘটনায় অন্তত ১০ জন রোগীর প্রাণহানির খবর সামনে এসেছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটের আইসিইউ-তে ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার পর সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সেইসঙ্গে তিনি মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণাও করেন।

-

সূত্রের খবর অনুসারে, সোমবার ভোর প্রায় ৩টের দিকে আইসিইউ-তে হঠাৎ করে আগুন লেগে যায়। ক্ষনিকের মধ্যেই ঘন ধোঁয়ায় ভরে যায় পুরো ওয়ার্ড। হাসপাতালের কর্মীরা তাড়াতাড়িই রোগীদের সরানোর চেষ্টা করেন। তবুও জানা গিয়েছে যে, সাত জন রোগীর মৃত্যু আইসিইউ-র মধ্যেই হয়। বাকি তিন জনকে আবার অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় তাঁদের মৃত্যু হয়।

শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। উদ্ধারকার্য চালানোর সময় অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। তাঁদের শরীরে পোড়া ক্ষত রয়েছে এবং তাদেরও সেই একই হাসপাতালে চিকিৎসা চলমান। সেইসঙ্গে ট্রমা কেয়ার ইউনিট থেকে ২৩ জন রোগীকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটির পরে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। পরিস্থিতি পর্যালোচনা করার পরে পুরো ঘটনাটির বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। দমকলের দীর্ঘ চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত করার পরে যদি কারও গাফিলতি ধরা পড়ে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+