যোগী রাজ্যে হঠাৎই ট্রেনে আগুন, ভস্মীভূত কামরা
হঠাৎ লাগা আগুনে ভস্মীভূত হয়ে গেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসি স্টেশনে। আগুন লাগার কারণ এখনও নির্ধারণ করা যায়নি বলে রেল সূত্রে খবর।
হঠাৎ লাগা আগুনে ভস্মীভূত হয়ে গেল স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের একটি কামরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের ঝাঁসি স্টেশনে। আগুন লাগার কারণ এখনও নির্ধারণ করা যায়নি বলে রেল সূত্রে খবর। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

ডিভিশনার রেলওয়ে ম্যানেজার অশোক কুমার মিশ্র জানিয়েছেন, বেশ কয়েকটি কামরার ক্ষতি হয়েছে। ঘটনার পিছনে কারণ নির্ধারণের চেষ্টা চলছে। ঘটনার তদম্তের নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জয় নিয়োগী সংবাধ মাধ্যমকে জানিয়েছেন, একচালক তাঁদের জানিয়েছেন, রেল ইয়ার্ডে কামরায় আগুন লেগেছে। রাত ১১.৫০ নাগাদ এই খবর পাওয়া যয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান রেল আধিকারিকরা। আগুন লেগে যাওয়া কামরাটি থেকে বাকি ট্রেনকে আলাদা করে দেন রেলকর্মীরা। কী কারণে এই ঘটনা, তার তদন্ত শুরু করা হয়েছে।












Click it and Unblock the Notifications