বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরের নির্দেশ দিল্লি হাইকোর্টের
বিজেপি নেতা শাহনওয়াজ হুসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়েরের নির্দেশ দিল্লি হাইকোর্টের
বিজেপি নেতা শাহনওয়াজ হোসেেনর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ িদল দিল্লি হাইকোর্ট। ২০১৮ সালে একটি ধর্ষণের মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। তিন মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট।

২০১৮ সালে এই ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ যে তদন্তে গাফিলতি করেছে তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টের বিচারপতি। আদালত আগেই নিম্ন আদালতের রায় খারিজ করে িদয়েছে। মহিলার উপরে যে নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন বিচারপতি। ২০১৮ সালে দিল্লির বাসিন্দা এক মহিলা িনম্ন আদালতে অভিযোগ জানিয়েছিলেন। শাহনওয়াজ হোসেন তাঁকে ধর্ষণ করার পর খুন করার হুমকি দিয়েছেন।
এই নিয়ে চাপে রয়েছে বিজেপি। হঠাৎ করে বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কয়েকদিন আগেই বিলকিস বানোর ধর্ষকদের মুক্তির ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে শোরগোল পড়ে গিয়েছে। বিলকিস বানো নিজে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি এর বিরোধিতায় সরব হয়েছেন। তিিন অভিযোগ করেছেন গুজরাত সরকারের এই সিদ্ধান্তে তাঁর বিচার ব্যবস্থার উপরে আস্থা টলে গিয়েছে। ধর্ষকরা এভাবে মুক্তি পেলে তাঁর মত নির্যাতনের শিকার মহিলারা বিচার ব্যবস্থার উপরে আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications