‌রবিবার নটায় প্রদীপ জ্বালানোর কথা স্মরণ করাতে মোদী টুইট করলেন বাজপেয়ীর কবিতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ের বিরুদ্ধে পরিকল্পিত জাতীয় সংহতি প্রকাশের জন্য সমর্থন সংগ্রহের প্রয়াসে প্রয়াত অটল বিহারি বাজপেয়ীর একটি কবিতা আবৃত্তির ফুটেজ টুইট করেছেন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাত ন’‌টায় ৯ মিনিটের জন্য আলো নিভিয়ে প্রদীপ ও মোমবাতি (‌বা টর্চ ও ফোনের ফ্লাশলাইট)‌ জ্বালানোর কথা বলেছেন। তিনি বলেছিলেন, '‌সেই আলোয়, সেই দীপ্তিতে, সেই প্রভায়, আমাদের মনে স্থির করুন যে আমরা একা নই, আমরা এক।’‌

মোমবাতি–প্রদীপ জ্বালানোর সংকল্প রবিবার

মোমবাতি–প্রদীপ জ্বালানোর সংকল্প রবিবার

প্রধানমন্ত্রীর এই আবেদনের পরই বিরোধীদের নিন্দার মুখে পড়তে হয় মোদীকে। বিরোধীরা মনে হয়েছে তিনসপ্তাহের এই লকডাউনে দেশের অবস্থা আরও করুণ হয়ে গিয়েছে, সেটার ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী অন্ধকারে আলো জ্বালানোর কথা বলছেন। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেন, ‘‌প্রতীকতা গুরুত্বপূর্ণ, তবে ধারণাগুলি এবং ব্যবস্থাগুলি সম্পর্কে গুরুতর চিন্তা সমানভাবে গুরুত্বপূর্ণ।'‌ শুক্রবারের ঘোষণার পর মোদী টুইটে জানিয়েছিলেন যে রবিবারের এই মহড়া অবশ্যই মহামারির বিরুদ্ধে লড়াইকে আরও দৃঢ় করবে।

অটল বিহারি বাজপেয়ীর কবিতা টুইট

অটল বিহারি বাজপেয়ীর কবিতা টুইট

শনিবার সেই প্রসঙ্গে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর একটি কবিতা টুইট করেন মোদী। টুইট করে লিখেছেন, ‘আসুন, আবার প্রদীপ জ্বালাই' (‌আও ফির সে দিয়া জ্বালায়ে)‌। করোনা মোকাবিলায় ভারতের একতা বৃদ্ধির জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করতেই প্রয়াত বাজপেয়ীর পুরনো সেই কবিতার ভিডিও টুইট করেছেন নরেন্দ্র মোদী। অনেক বছর আগে এই কবিতাটি আবৃত্তি করেছিলেন অটল বিহারি বাজপেয়ী।

১৪ এপ্রিল শেষ হবে লকডাউন

১৪ এপ্রিল শেষ হবে লকডাউন

১৪ এপ্রিল শেষ হবে দেশের ২১ দিনের লকডাউন, এটি সামাজিক দুরত্ব বজায় রাখার এক কার্যকর প্রচেষ্টা। এই সংক্রমণ মূলত শ্বাস-প্রশ্বাসের মধ্য দিয়ে ছড়ায়। ভারতে ইতিমধ্যে ২,৬০০ টি কোভিড কেস ধরা পড়েছে ও মৃত্যু এখনও পর্যন্ত হয়েছে ৬৮ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+