লড়াই এবার কৃষক বনাম মোদী! অবরুদ্ধ দিল্লির সীমান্তে অনশনে বসবেন প্রতিবাদীরা

প্রধানমন্ত্রীর আশ্বাসেও গলল না বরফ। এদিন ফিকি-র অনুষ্ঠানে নয়া কৃষি আইনের বিষয়ে সুনাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তাতেও শান্ত হল না কৃষক আন্দোলন। এই পরিস্থিতিতে আরও কঠোর আন্দোলনে নামতে চলেছে। কৃষকদের সাফ বক্তব্য আলোচনা হবে একটি শর্তে। যদি কেন্দ্র আইনগুলি প্রত্যাহার করে। জানা গিয়েছে কৃষকরা আগামীকাল জয়পুর-দিল্লি মহাসড়ক অবরোধ করা হবে। এছাড়া ১৪ ডিসেম্বর অনশন ধর্মঘটে বসতে চলেছেন কৃষক নেতারা।

আজ কৃষি আইন নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী

আজ কৃষি আইন নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী

এর আগে এদিন কৃষকদের বোঝাতে কৃষি আইন নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী। এদিন মোদী এই বিষয়ে বলেন, নতুন কৃষি আইন কৃষি ও সহযোগী ক্ষেত্রের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করবে৷ প্রযুক্তিগত অগ্রগতি এবং বিনিয়োগের ফলে কৃষকদের জন্য তৈরি হবে নতুন বাজার৷ মোদী বলেন, একটি ক্ষেত্রের উন্নয়ন যখন বৃদ্ধি পায় তখন তার প্রভাব অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্রেও পড়ে৷

কৃষি আইন নিয়ে পরোক্ষে বিরোধীদের টার্গেট

কৃষি আইন নিয়ে পরোক্ষে বিরোধীদের টার্গেট

মোদী বলেন, 'কল্পনা করুন, যখন শিল্পগুলির মধ্যে অপ্রয়োজনীয় দেওয়াল তৈরি করা হবে তখন কী ঘটবে। কোনও শিল্পের যত দ্রুত গতি বৃদ্ধি হওয়ার তা আর হবে না।' কৃষি আইন নিয়ে এবার পরোক্ষে বিরোধীদের টার্গেট করে মোদী বলেন, কৃষি এবং এর সহযোগী ক্ষেত্র যেমন, কৃষি পরিকাঠামো, খাদ্য প্রক্রিয়াকরণ, ফসল সঞ্চয়, হিমঘরগুলির মধ্যে প্রাচীর ছিল। নয়া আইনের ফলে এতদিনকার সেই দেওয়াল সরে গিয়েছে। নয়া কৃষি আইনে এই সংস্কারগুলি করা হয়েছে৷ এরফলে কৃষকদের নতুন বাজার, প্রযুক্তির সুবিধা এবং বিনিয়োগ আনতে সহায়তা করবে।

'কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবেন'

'কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবেন'

প্রধানমন্ত্রী বলেন, 'আমার দেশের কৃষকরা এই সমস্ত থেকে সবচেয়ে বেশি লাভবান হবেন৷' প্রধানমন্ত্রীর মতে, দেশে এতদিন বিভিন্ন শিল্পের পরস্পরের মধ্যে প্রতিবন্ধকতার দেওয়াল ছিল৷ কিন্তু এখন সেই দেওয়াল তুলে দেওয়া হয়েছে৷ ভারতের অর্থনীতিতে যা অত্যন্ত প্রয়োজন ছিল৷ পারস্পারিক ক্ষেত্রে প্রাচীর নয় বরং আরও বেশি করে সেতু তৈরি করা হচ্ছে যাতে তারা একে অপরকে সহায়তা করতে পারে।

মোদীর কথা বিশ্বাস করলেন না কৃষকরা

মোদীর কথা বিশ্বাস করলেন না কৃষকরা

তিনি বলেন, এখন কৃষকদের কাছে তাঁদের পণ্য কৃষি মান্ডির পাশাপাশি বাইরেও বিক্রি করার বিকল্প থাকবে। এই প্রচেষ্টা কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে৷ তবে কৃষকদের মন যে মোদীর এই বক্তব্যে গলেনি, তা স্পষ্ট। যা পরিস্থিতি, তাতে সরাসরি মোদীর বক্তব্যকে চ্যালেঞ্জ জানাতেই যেন কৃষকরা আরও কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন কৃষক নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+