কৃষক আন্দোলনের জেরে কোণঠাসা কেন্দ্র! রিহানা, গ্রেটার প্রতিবাদে ‘চক্রান্তের’ গন্ধ পাচ্ছে মোদী সরকার

কৃষক আন্দোলনের জেরে কোণঠাসা কেন্দ্র! রিহানা, গ্রেটার প্রতিবাদে ‘চক্রান্তের’ গন্ধ পাচ্ছে মোদী সরকার

দিন যত গড়াচ্ছে কৃষি আন্দোলন ইস্যুতে গোটা দেশব্যাপী ক্রমেই কোণঠাসা হচ্ছে মোদী সরকার। সেই সঙ্গে মুখ পুড়ছে আন্তর্জাতিক আঙিনায়। এদিকে ইতিমধ্যেই দিল্লির প্রতিবাদী কৃষকদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে পপস্টার রিহানা ও জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গের মতো ব্যক্তিত্বকে। পাশে দাঁড়িয়েছেন কমলা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিসের মতো সেলিব্রিটিরাও। এবার যা নিয়ে সুর চড়াল বিজেপি তথা কেন্দ্রের নেতা মন্ত্রীরা।

চক্রান্ত চলছে, বলছে বিদেশ মন্ত্রক

চক্রান্ত চলছে, বলছে বিদেশ মন্ত্রক

কৃষক আন্দোলন নিয়ে বিদেশী সেলিব্রিটিদের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। বিপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি এবং স্মৃতি ইরানিকেও #IndiaAgainstPropaganda হ্যাশট্যাগে তোপ দাগতে দেখা গিয়েছে। যার ফলে বুধবার সকাল থেকেই আন্তর্জাতিক আঙিনায় নতুন মাত্রা পেয়েছে দিল্লির কৃষক আন্দোলন।

টুইট কেন্দ্রীয় হরদীপ সিং পুরীর

টুইট কেন্দ্রীয় হরদীপ সিং পুরীর

এদিকে এদিনই বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে সরকারের দাবি কিছু একগুঁয়ে কৃষক সংগঠন ও নেতাদের জন্যই দেশে আজ এতবড় অস্থিরতা তৈরি হয়েছে। কোনও সংষ্কারকেই তারা খুশি মনে মেনে নিতে পারে না। ওই বিবৃতিকে হাতিয়ার করেই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করেন, " একাধিক বিষয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। সমস্ত বিষয়ে বিরোধী ও কৃষকদের সঙ্গে আলোচনা করেই আইন পাশ হয়েছিল। এমনকী ইতিমধ্যেই আইন পাশের পরেও কৃষকদের সঙ্গে ১১ দফা বৈঠক করা হয়েছে।"

পাশে দাঁড়িয়েছেন কমল্যা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিসও

পাশে দাঁড়িয়েছেন কমল্যা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিসও

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পপ আইকন রিহানা আন্দোলনকারী কৃষকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে টুইট করেন কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে। তারপরেই তার ফলোয়ার সংখ্যা কয়েক মূহূর্তের ব্যবধানে প্রায় লাখ খানেক বেড়ে যায় বলেও দেখা যায়। রিহানার সমর্থনে পাশে দাঁড়িয়েছেন কমল্যা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিসও।

 তোপ কঙ্গনা, অনুরাগ শ্রীবাস্তবের

তোপ কঙ্গনা, অনুরাগ শ্রীবাস্তবের

এমনকী মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বেশ কয়েকজন জনপ্রতিনিধিও আন্দোলনকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছে। এরপরেই আন্তর্জাতিক আঙিনায় ক্রমেই জায়গা করে নিতে শুরু করে দিল্লির কৃষক আন্দোলন। কিন্তু বিশ্বের একাধিক খ্যাতনামা ব্যক্ত্বিত্বের প্রতিবাদকে 'চক্রান্ত' বলেই তুলে ধরতে চাইছে কেন্দ্র। এমনকী সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে পোস্ট করতে দেখা যায় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবকে। তিনি বলেন, এজাতীয় বিষয়ে মন্তব্য করার আগে সমস্ত বিষয়টি খতিয়ে দেখা উচিৎ। সরকারের পাশে দাঁড়িয়ে আসরে নামেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+