বাদল অধিবেশন টার্গেট, ২২ জুলাই থেকে বিদ্রোহের নতুন ব্লু প্রিন্ট তৈরি, কী কৃষক নেতা
বাদল অধিবেশন টার্গেট, ২২ জুলাই থেকে বিদ্রোহের নতুন ব্লু প্রিন্ট তৈরি, কী কৃষক নেতা
বাদল অধিবেশন শুরু হলেও ফের চড়বে কৃষক বিদ্রোহের সুর। ইতি মধ্যেই তার পরিকল্পনা সেরে ফেলেছেন কৃষক নেতা রাকেশ টিকাইট। তিনি জানিয়েছেন ২২ জুলাই েথকে সংসদ ভবনের বাইরে ২০০ কৃষক বিক্ষোভ দেখাবে নয়া কৃষি আইনের প্রতিবােদ। তবে কেন্দ্র চাইলে তাঁরা আলোচনায় বসতে রাজি বলেও জানিয়েছেন কৃষক নেতা। আলোচনায় কোনও সদর্থক ফলাফল না প্রকাশিত হল তাঁরা সংসদ ভবনের বাইরে বিক্ষোভ জারি রাখবেন বলে জানিয়েছেন।

ফের সুর চড়াচ্ছে কৃষকরা
ফের সুর চড়ছে কৃষক বিদ্রোহের। নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। লোকসভার বাদল অধিবেশনের আগে ফের বিদ্রোহের পারা চড়াবেন তাঁরা। ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলেেছন কৃষক নেতারা। রাকেশ টিকাইট জানিয়েছেন ২২ জুলাই থেকে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা। ২০০ কৃষক সংসদ ভবনের সামনে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন কৃষক নেতা।

আলোচনায় বসতে রাজি
কয়েকদিনআগেই কেন্দ্রীয় কৃষি মন্ত্রী কৃষকদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন রাকেশ টিকাইত। তিনি জানিয়েছেন কৃষকরা কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে সেই আলোচনায় কোনও শর্ত আরোপ করা যাবে না। যদি আলোচনা সদর্থক না হয় তাহলে তাঁরা সংসদ ভবনের বাইরে বিক্ষোভ জারি রাখবেন।

বসতে চলেছে বাদল অধিবেশন
১৬ জুলাই থেকে বাদল অধিবেশন শুরু হওয়ার কথা। একাধিক ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ। তার মধ্যে অন্যতম পেট্রোল-ডিেজলের দাম নিয়ে সরব হবেন বিরোধীরা। তার উপরে কৃষি আইন তো রয়েইছে। কৃষি আইন নিয়ে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগে থেকেই সেকারণে কৃষি মন্ত্রী আগেই কৃষকদের বসার প্রস্তাব দিয়েছেন। তাতে সম্মতিও জানিয়েছেন কৃষক নেতারা।

রেড ফোর্টে বিক্ষোভ
রেড ফোর্টে বিক্ষোভ দেখিয়েছিলেন কৃষকরা। সেই আন্দোলনে রীতিমত দিল্লিতে তাণ্ডব চালিয়েছিল রেডফোর্টে। এই নিয়ে জঙ্গিযোগের জল্পনা শুরু হয়েছিল। যদিও তাতে কৃষক নেতারা জানিয়েছিলেন তাঁদের জঙ্গি আন্দোলনের সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। এই নিয়ে জল্পনা শুরু হয়েছিল।












Click it and Unblock the Notifications