কৃষি আইন পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের পরিচয়, অস্বস্তি পশ্চিম উত্তরপ্রদেশের ভোট সমীকরণে

কৃষি আইন পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের পরিচয়, অস্বস্তি পশ্চিম উত্তরপ্রদেশের ভোট সমীকরণে

কৃষি আইন এখন আর ইস্যু নয়, কৃষি আইন এখন শিখ পরিচয়ের ইস্যুতে পরিণত হয়েছে। এক প্রবীণ কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপি নেতা এভাবেই কৃষক আন্দোলনের ব্যাক্যা করেছেন সম্প্রতি। তিনি এই মর্মে কতকগুলি বিষয় তুলে ধরেছেন। যেখানে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে পাঞ্জাবের কিছু দর্শনীয় স্থানকে প্রতিফলিত করা হয়েছে। তুলে ধরা হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশের সমীকরণও।

কৃষি আইন পাঞ্জাবে শিখ সম্প্রদায়ের পরিচয়, অস্বস্তি পশ্চিম উত্তরপ্রদেশের ভোট সমীকরণে

গত সেপ্টেম্বরে জলন্ধরের কাছে একটি টোল বুথে দেখা গিয়েছিল জুতোর মালা পরানো বিজেপির সিনিয়র নেতাদের একটি কাটআউট। তা নিয়ে গ্রামের লক্ষবীর সিং এবং হরপাল আহলুওয়ালিয়া নামে একদল শিখ কৃষক দাবি করেন, নরেন্দ্র মোদি তাদের কৃষি আইন দিয়ে প্রতারণা করেছেন। পাঞ্জাব জুড়ে ছোট ছোট দোকানগুলিতে লাগানো হয়েছিল নানা প্ল্যাকার্ড। সেখানে লেখা- 'আমরা কৃষকদের সঙ্গে আছি', 'খামারি নেই, খাবার নেই' ইত্যাদি।

জনপ্রিয় পাঞ্জাবি গায়করা যুবকদের একত্রিত করে কৃষি আইন এবং বিজেপির বিরুদ্ধে গান গেয়েছেন। বিদেশ থেকে শিখ কণ্ঠে প্রতিবাদ হয়েছে। কেন্দ্র পিছিয়ে না গিয়ে 'শিখ গর্ব'কে চ্যালেঞ্জ করেছে এতদিন। তবে শেষমেশ কেন্দ্রকে পিছপা হতে হয়েছে, কৃষি আইন রদ করতে হয়েছে। কেন্দ্র জানে যে, পরিস্থিতি আর খারাপ হতে দেওয়া যাবে না।

কৃষক নেতাদের গায়ে কোনও আঁচড় লাগলেই বিপদ। ক্যাপ্টেন অমরিন্দর সিং সম্প্রতি কংগ্রেসের বিপক্ষে চলে গিয়েছেন। তিনি কেন্দ্রকে বোঝাতে অনুঘটক হিসাবে কাজ করতে পারেন। কৃষি আইনগত সমস্যাটি সমাধান করা দরকার। তা না হলে পাঞ্জাবের কারণে দেশে ভারী মূল্য দিতে হতে পারে।

শুক্রবার প্রধানমন্ত্রীর কথায়ও সেই অনুভূতিই প্রতিফলিত হয়েছে। তিনি তিনটি কৃষি আইন রদের কথায় ঘোষণা করেছিলেন যে, তিনি বা তাঁর সরকার কৃষকদের একটি অংশকে এর সুবিধা সম্পর্কে বোঝাতে ব্যর্থ হয়েছেন বা হয়েছে। অমরিন্দর সিং গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অকপটে বলেছিলেন যে, একটি সীমান্ত রাজ্যে কোনও সম্ভাবনা নেওয়া উচিত নয় এবং খুব দেরি হওয়ার আগে কেন্দ্রকে অবশ্যই কৃষি আইন সমস্যা সমাধান করতে হবে।

লখিমপুর খেরি ঘটনাটিও আইন রদের সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যে ছিল বলে মনে করা হচ্ছে। কারণ ওই ঘটনায় একজন কেন্দ্রীয়মন্ত্রীর ছেলের জড়িত থাকার ফলে উত্তরপ্রদেশে শিখ কৃষকদেরও বিজেপি সরকারকে প্রতিপক্ষ হিসাবে দেখছে। পশ্চিম উত্তরপ্রদেশে কৃষকদের কাছে আখ সংগ্রহের মূল্য কৃষি আইনের থেকে বড় সমস্যা।

পশ্চিম উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং রাষ্ট্রীয় লোকদলের সাংগঠনিক বিস্তার বিজেপির কাছে একটি সতর্ক বার্তা ছিল। সাম্প্রতিক নির্বাচনে জাঠরা এখানে বিজেপির পক্ষে ছিল। জাতভরা বিএসপিকে ভোট দিয়েছিল এবং মুসলিমরা ২০১৭ সালে সমাজবাদী পার্টি ও কংগ্রেস জোটের পক্ষে গিয়েছিল। যার ফলে বিজেপি পশ্চিম উত্তরপ্রদেশে ত্রি-কোণ লড়াইয়ে জয়লাভ করে। এই সূত্র হয়তো এবার কাজ করবে না।

কেন্দ্রীয় সরকারের মধ্যে কেউ কেউ ভেবেছিল যে কৃষকরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে যাবে। তা ভুল প্রমাণিত হয়েছে। দিল্লির সীমান্তে প্রতিবাদী শিখ কৃষকদের জন্য সমর্থন সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে। খাবার বা তাঁবুর কোনও অভাব হয়নি। তাঁরা সরকারকে একগুঁয়ে এবং অহংকারী হিসাবে দেখাতে সক্ষম হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+