রাজ্যের কেতুগ্রামের ছবি বিজেপি শাসিত হরিয়ানাতেও! 'নিরক্ষর' মহিলা বললেন আসল কথা
ফরিদাবাদে বুথের ভিতর অতিসক্রিয় থাকা বিজেপি এজেন্টকে রবিবার বিকেলে গ্রেফতারের কয়েকঘন্টা পরেই জামিনে মুক্ত করে দেওয়া হয়। অভিযুক্ত গিরিরাজ সিং নামে যুবক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
ফরিদাবাদে বুথের ভিতর অতিসক্রিয় থাকা বিজেপি এজেন্টকে রবিবার বিকেলে গ্রেফতারের কয়েকঘন্টা পরেই জামিনে মুক্ত করে দেওয়া হয়। অভিযুক্ত
গিরিরাজ সিং নামে যুবক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি গ্রামে অশিক্ষিত মহিলাদের ভোট দিতে সাহায্য করছিলেন। রবিবার ফরিদাবাদের আসাওতি গ্রামের একটি বুথের ভিডিও ভাইরাল হয়। যেখানে ৩ মহিলাকে পদ্ম ফুলে ভোট দিতে তিন মহিলাকে প্রভাবিত করতে বুথের মধ্যে দেখা গিয়েছিল ওই যুবককে।

ফরিদাবাদের বুথে পুনরায় ভোটের নির্দেশ
নির্বাচন কমিশন পরে অভিযোগ খতিয়ে দেখে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই বুথে ফের ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯ মে ওই বুথে ফের ভোট নেওয়া হবে। একইসঙ্গে এই ঘটনায় বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অভিযুক্ত গিরিরাজ সিং-এর বিরুদ্ধে এফআইআর দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে প্রিসাইডিং অফিসার অমিত অত্রিকে।
এর পাশাপাশি মাইক্রো অবজার্ভার সোনাল গুলাটিকে তিন বছরের জন্য নির্বাচনী কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ঘটনা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার। রিটার্নিং অফিসারকেও বদলি করে দেওয়া হয়েছে।

'পদ্ম ফুলে ভোট দিতে নির্দেশ'
সংবাদ মাধ্যম পৌঁছে গিয়েছিল ওই তিন মহিলার একজনের কাছে। শোভা নামে ওই মহিলা বলেছেন, গিরিরাজ সিং তাঁকে নির্দেশ দিয়েছিল, যাতে তিনি পদ্মফুলের প্রতীকের পাশে থাকা বোতামে চাপ দেন। পদ্ম ফুলে ভোট দিতে সে বলেছিল বলে দাবি করেছেন ওই মহিলা। কিন্তু তিনি তখন বলেছিলেন, তাঁর(মহিলা) যাকে পছন্দ, তাকে ভোট দেবেন।
শোভা নামে ওই মহিলা বলেছেন, তিনি বুথে হওয়া ওই ঘটনা নিয়ে কারও কাছে অভিযোগ জানাননি। কারণ তাঁর বাড়িতে ফেরার তাড়া ছিল। বাড়িতে তিনি অসুস্থ কন্যাকে ফেলে ভোট দিতে গিয়েছিলেন।
(ছবি সৌজন্য: শাহিদ কুরেশির টুইটার)
|
অভিযোগ অস্বীকার অভিযুক্তের
ফরিদাবাদের আসাওতি গ্রামের ৮৮ নম্বর বুথের ভিতরকার ভিডিও-তে দেখা যাচ্ছে নীল রঙের টি শার্ট পরা এক ব্যক্তি বুথের ভিতর বসে রয়েছেন। ঘরের ভিতর মহিলা ভোটাররা দাঁড়িয়ে রয়েছেন। এক মহিলা ইভিএম-এ বোতাম টেপার প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় ওই কর্মীকে দেখা যায় ইভিএম-এর বোতাম টিপে ফেরত আসতে। আরও দুই মহিলার ক্ষেত্রেও তিনি একই ধরনের কাজ করেন। যদিও অভিযুক্ত গিরিরাজ সিং-এর দাবি, তিনি ওই ভোটারদের সাহায্য করেছিলেন মাত্র। কেননা ফরিদাবাদ কেন্দ্রে ২৮ জন প্রার্থী থাকায় ইভিএম ছিল দুটি করে।












Click it and Unblock the Notifications