কালো টাকা সাদা করতে মোদী সরকারের 'ফেয়ার অ্যান্ড লাভলি যোজনা' : রাহুল গান্ধী
নয়াদিল্লি, ২ মার্চ : সংসদে দাঁড়িয়ে একাধিক ইস্যুতে নরেন্দ্র মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।
বাজেট অধিবেশনের শুরু থেকেই হায়দ্রাবাদের দলিত ছাত্র রোহতি ভেমুলা হোক অথবা জেএনইউ-এ দেশদ্রোহিতার ইস্যু, সবেতেই মোদী সরকারকে একযোগে আক্রমণ করেছে বিরোধীরা।

এদিন সেই আক্রমণকেই আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন কংগ্রেস সহ সভাপতি। কালো টাকা ইস্যুতে লোকসভায় দাঁড়িয়ে রাহুল গান্ধী বলেন, কালো টাকা যাদের রয়েছে, তাদের কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করেনি মোদী সরকার। এই সরকারে আমলে কালো টাকার মালিকেরা সেটাকে সাদা টাকায় পরিণত করতে পারছেন।
এই বিষয়টিকে মোদীজির 'ফেয়ার অ্যান্ড লাভলি স্কিম' বলও কটাক্ষ করেন রাহুল। তাঁর মতে, সমস্ত প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে মোদী সরকার। কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে আনবেন বলে যা বলেছিলেন সেটাতেই মোদীজিকে ব্যর্থ বলে তোপ দাগেন রাহুল।
রাহুল জানান, তিনি কানহাইয়া কুমারের বক্তৃতা পুরোটা শুনেছেন। কোথাও তিনি দেশবিরোধী কথা বলেননি। পাশাপাশি রোহিত ভেমুলার মৃত্যু, জেএনইউ বিতর্কে সাংবাদিক, শিক্ষক, অধ্যাপক ও ছাত্রেরা কেন প্রহৃত হলেন সেই জবাব চেয়েও সংসদে এদিন সরব হন রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications