লকডাউনেই শক্তি হারাবে করোনা, এমনটাই মত বিশেষজ্ঞদের

লকডাউনেই শক্তি হারাবে করোনা, এমনটাই মত বিশেষজ্ঞদের

করোনা রুখতে বর্তমানে প্রায় গোটা বিশ্বই রয়েছে লকডাউনে। একই সাথে ভারতে করোনা প্রাদুর্ভাব রুখতে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে ২৪শে মার্চ থেকে। যদিও অপরিকল্পিত লকডাউনের কারণে সাধারণ মানুষকে একাধিক সমস্যায় পড়তে হলেও বিশেষজ্ঞদের এরই মাঝে ধার কমে আসবে প্রাণঘাতী করোনার।

লকডাউনেই করোনার ধার কমে আসতে পারে ৮০ থেকে ৯০ শতাংশ

লকডাউনেই করোনার ধার কমে আসতে পারে ৮০ থেকে ৯০ শতাংশ

বিজ্ঞানীরা বলছেন লকডাউনের কারণে ২০ তম দিনে করোনার প্রাদুর্ভাব প্রায় ৮৩ শতাংশ কমে আসবে। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের শিব নাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমীক্ষায় বেশ কিছু আশাবাদী চিত্রও উঠে এসেছে। এই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সামিত ভট্টাচার্য বলেন, "আমরা মনে করি বর্তমানে ৮০ শতাংশ থেকে ৯০ শতাংশ মানুষ সামাজিক দূরত্বের মেনে উপযোগীতা বুঝতে পেরেছেন।"

লকডাউনে সর্বোচ্চ মৃত্যু হতে পারে ১০৫ জনের, ধারণা বিশেষজ্ঞদের

লকডাউনে সর্বোচ্চ মৃত্যু হতে পারে ১০৫ জনের, ধারণা বিশেষজ্ঞদের

এই সাথে গবেষকদের ধারণা লকডাউন শুরু হওয়া থেকে ২০ তম দিন পর্যন্ত করোনার প্রকোপ শতাংশের হারে অনেকটাই কমে আসবে। তাদের ধারণা এই সময়ের মধ্যে সর্বোচ্চভাবে ৩৫০০ মানুষ আক্রান্ত হতে পারতেন। যেখানে অন্য অবস্থা থাকলে এইসংখ্যা পৌঁছাতে পারতো ৩০,৭৯০। একই সাথে আনুমানিক ভাবে ৬১৯ জজনের মৃত্যুর সম্ভাবনা থাকলেও এই সময়ে দাঁড়িয়ে তা মেনে আসতে পারে ১০৫।

গোষ্ঠী সংক্রমণের মুখে দাঁড়িয়ে ভারত

গোষ্ঠী সংক্রমণের মুখে দাঁড়িয়ে ভারত

যদিও এমতাবস্থায় দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে দেখা যাচ্ছে বৃহষ্পতিবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছায় ১,৯৬৫। একইসাথে মৃতের সংখ্যা ৫০। অনেক বিজ্ঞানীরাই বলছেন বর্তমানে ভারত স্টেজ থ্রি অর্থাত গোষ্ঠী সংক্রমণের একদম দোরগড়ায় দাঁড়িয়ে সেখান থেকেই একে যদি সর্বোচ্চ পর্যায়ে আটানো না যায় তাহলে এই প্রাদুর্ভাব আগামীতে ভয়াবহ রূপ ধারণ করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+