ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকারের সম্প্রসারণ! মন্ত্রী হিসেবে শপথ প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকার সোমবার বিধানসভায় ফ্লোর টেস্টে পাশ করেছে। এদিন হেমন্ত সোরেন মন্ত্রিসভার সম্প্রসারণও হয়েছে। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন রাজভবনে জেএমএম জোট সরকারের সিনিয়র নেতা ও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

এদিন রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তিনি কোন দফতরের মন্ত্রী হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে হেমন্ত সোরেনের ভাই বসন্ত সোরেন মন্ত্রিসভায় জায়গা পাননি।

jharkhand cabinet

যাঁরা মন্ত্রী হয়েছেন
এদিন যাঁরা মন্ত্রী হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে বসন্ত সোরেন, দীপক বেরুয়া, হাফিজুল হাসান আনসারি. বেবী দেবী, মিথিলেশ ঠাকুর, বৈদ্যনাথ রাম। এখানে বৈদ্যনাথ রাম ছাড়া সবাই চম্পাই সোরেন মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। আরজেডির থেকে মন্ত্রী করা হয়েছে সত্যানন্দ ভোক্তাকে।
কংগ্রেসের থেকে মন্ত্রী করা হয়েছে বান্না গুপ্ত, রামেশ্বর ওঁরাও, ইরফান আনসারি এবং দীপিকা পান্ডে সিংকে।

আস্থা ভোটে জয়
এদিকে এদিন ঝাড়খণ্ড বিধানসভায় হেমন্ত সোরেনের জোট সরকার আস্থা ভোটে জয়ী হয়। ৮১ সদস্যের বিধানসভায় মনেনীত সদস্য গ্রেন জোসেফ গোলস্টেন-সহ মোট ৪৫ জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। এর মধ্যে জেএমএমের ২৭, কংগ্রেসের ১৭ এবং আরজেডির একজন বিধায়ক রয়েছেন।

বিরোধীরা সেই সময় ওয়াকআউট করেন। বিরোধীদের মধ্যে বিজেপি ছাড়াও রয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন। ঝাড়খণ্ডে বিরোধীদের মধ্যে বিজেপির ২৪ জন এবং আজসুর তিন সদস্য রয়েছেন।

গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডের ১৩ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হেমন্ত সোরেন। ৩১ জানুয়ারি মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়ার আগে তিনি পদত্যাগ করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+