Exit Polls 2023: পরপর দুবারের জন্য ত্রিপুরায় বিজেপির সরকার! ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত

ত্রিপুরার ক্ষমতা এবারও বিজেপির হাতেই যেতে চলেছে। বিজেপি আইপিএফটি জোট নিশ্চিতে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে বলেও ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের ওপিনিয়ন পোলে বলা হয়েছে।

এবারও ত্রিপুরার ক্ষমতা যেতে চলেছে বিজেপির (bjp) হাতে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় (exit poll) এমনটাই ইঙ্গিত করা হয়েছে। দুই সংস্থার তরফে সম্ভাব্য এই ফলাফলকে ওপিনিয়ন পোল বলা হয়েছে। সেখানে বলা হয়েছে বিজেপি অর্ধেকের বেশি আসনে জয়লাভ করতে চলেছে উত্তর-পূর্বের এই রাজ্যে। দ্বিতীয় স্থানের জন্য বাম-কংগ্রেস জোট এবং তিপ্রামোথার লড়াই হতে চলেছে।

 কে কটা আসন পেতে পারে

কে কটা আসন পেতে পারে

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে বিজেপি- আইপিএফটি জোট পারে ৩৬-৪৫ টি আসন। বাম-কংগ্রেস পেতে পারে ৬-১১ টি আসন। অন্যদিকে তিপ্রামোথা পেতে পারে ৯-১৬ টি আসন। উল্লেখ করা প্রয়োজন এই এক্সিট পোলে তৃণমূলকে কোনও আসন দেওয়া হয়নি।

শতাংশের নিরিখে প্রাপ্ত ভোট

শতাংশের নিরিখে প্রাপ্ত ভোট

ভোট শতাংশের নিরিখে বিজেপি ত্রিপুরায় পেতে পারে ৪৫% ভোট, বাম-কংগ্রেস পেতে পারে ৩২ শতাংশ ভোট, তিপ্রামোথা পেতে পারে ২০ শতাংশ ভোট এবং অন্যরা পেতে পারে ৩ শতাংশ ভোট।

তিপ্রা মোথা বিজেপির জয়ে সাহায্য করবে

তিপ্রা মোথা বিজেপির জয়ে সাহায্য করবে

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে, তিপ্রা মোথা এবার বিজেপির জয়ে সাহায্য করবে। ত্রিপুরায় একটা সময়ে বামেদের ভোটব্যাঙ্ক হিসেবে পরিচিত উপজাতিদের অধিকাংশের ভোট যেতে চলেছে তিপ্রামোথার ঝুলিতে। অন্যদিকে বাঙালি হিন্দু সম্প্রদায়ের ভোট যেতে চলেছে বিজেপির ঝুলিতে।

 মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে মানিক সাহা

মুখ্যমন্ত্রী হিসেবে এগিয়ে মানিক সাহা

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে, ২৭ শতাংশ মানুষ বিজেপির মানিক সাহাকেই ফের মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। অন্যদিকে সিপিআইএম-এর জিতেন্দ্র চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন ১৪ শতাংশ মানুষ আর তিপ্রামোথার প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন ১১ শতাংশ মানুষ।

 ২০১৮-র বিধানসভা নির্বাচনের ফল

২০১৮-র বিধানসভা নির্বাচনের ফল

২০১৮ সালে ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি ও আইপিএফটি জোট ক্ষমতা দখল করে। ৬০ টি আসনের মধ্যে বিজেপি একাই পায় ৩৬ টি আসন। আর আইপিএফটি পায় ৮ টি আসন। বাকি ১৬ টি আসন পায় বামেরা। কংগ্রেস একটিও আসন পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+