Exit Polls 2023: ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয়ে কোন দল গড়বে সরকার? কী বলছে জন কি বাতের বুথ ফেরত সমীক্ষা

বেশ কয়েকটি সংস্থার মতো জন কি বাতও তাদের বুথ ফের সমীক্ষা নিয়ে হাজির হয়েছে। উত্তর-পূর্বের তিন রাজ্য ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়ের সমীক্ষায় বর্তমান দলের সরকার থাকবে নাকি অন্য দল, তা বলা হয়েছে।

উত্তর-পূর্বের তিন রাজ্যের মধ্যে ত্রিপুরার ভোট আগেই হয়ে গিয়েছিল। আর এদিন মেঘালয় ও নাগাল্যান্ডে ভোট শেষ হওয়ার পরেই এক্সিট পোলের ফল বেরিয়েছে। জন কি বাত এবারও এই তিন রাজ্যের বুথ ফেরত সমীক্ষা নিয়ে হাজির হয়েছে।

জন কি বাতের ত্রিপুরার এক্সিট পোল

জন কি বাতের ত্রিপুরার এক্সিট পোল

ত্রিপুরার এক্সিট পোল নিয়ে জন কি বাতের সমীক্ষা বলছে, সেখানে ক্ষমতাসীন বিজেপি পেতে পারে ২৯ থেকে ৪০ টি আসন। অন্যদিকে বামেরা পেতে পারে ১২-১৭ টি আসন। তিপ্রা মোথা পেতে পারে ১১-১৫ টি আসন। আর অন্যরা পেতে পারে ১ টি আসন।

জন কি বাতের নাগাল্যান্ডের এক্সিট পোল

জন কি বাতের নাগাল্যান্ডের এক্সিট পোল

নাগাল্যান্ডের এক্সিট পোল নিয়ে জন কি বাতের সমীক্ষা বলছে, সেখানে ক্ষমতাসীন বিজেপি জোট ৩০ থেকে ৩৮ টি আসন পেতে পারে। এনপিএফ পেতে পারে ৪-৮ টি আসন। কংগ্রেস সেখানে পেতে পারে ১-৩ টি আসন। এনপিপি পেতে পারে ১৪-১৮ টি আসন। অন্যরা পেতে পারে ৭-১৪ টি আসন।

 জন কি বাতের মেঘালয়ের এক্সিট পোল

জন কি বাতের মেঘালয়ের এক্সিট পোল

মেঘালয়ের এক্সিট পোল নিয়ে জন কি বাতের সমীক্ষা বলছে, সেখানে এনপিপি পেতে পারে ১১-১৬ টি আসন। তৃণমূল সেখানে কোনও আসনও পাবে না বলে জানাচ্ছে জন কি বাত। বিজেপি পেতে পারে ৩-৭ টি আসন। কংগ্রেস ৬-১১ টি আসন এবং অন্যরা পেতে পারে ৫-১২ টি আসন।

অপেক্ষা ২ মার্চের

অপেক্ষা ২ মার্চের

গত কয়েকটি নির্বাচনের মধ্যে অধিকাংশেই ফলে গিয়েছে এক্সিট পোলের ফল। এবারের তিন রাজ্যের এক্সিট পোলে গড় করলে দেখা যাচ্ছে বিজেপি কিংবা তাদের জোট ত্রিপুরা ও নাগাল্যান্ডে জয় পেলেও মেঘালয়ের পরিস্থিতি কঠিন। তবে পুরো ফলের জন্য অপেক্ষা করতে হবে ২ মার্চ পর্যন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+