বিহারে শ্যুটআউট! দুষ্কৃতীদের গুলিতে মৃত প্রাক্তন সাংসদের ভাইপো, পুলিশের গুলিতে মৃত্যু দুষ্কৃতীর

বিহারের মুজফফরপুরে শ্যুটআউটে মৃত ১। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে সিওয়ানের প্রাক্তন সাংসদ সাহাবুদ্দিনের ভাইপো ইউসুফের।

বিহারের মুজফফরপুরে শ্যুটআউটে মৃত ১। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে সিওয়ানের প্রাক্তন সাংসদ সাহাবুদ্দিনের ভাইপো ইউসুফের। মৃত ব্যক্তি পেশায় ব্যবসায়ী বলে জানা গিয়েছে। অপর ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয়েছে এক দুষ্কৃতীর। উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল।

বিহারে শ্যুটআউট! দুষ্কৃতীদের গুলিতে মৃত প্রাক্তন সাংসদের ভাইপো, পুলিশের গুলিতে মৃত দুষ্কৃতী

জানা গিয়েছে, দুষ্কৃতীরা প্রথমে পেশায় ব্যবসায়ী ইউসুফকে গুলি করে সিওয়ানে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিওয়ানের প্রাক্তন সাংসদ সাহাবুদ্দিনের ভাইপো ইউসুফের।
অপর একটি ঘটনায় মুজফফরপুর বাসস্ট্যান্ডে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই হয়। পুলিশ ধাওয়া করে দুই দুষ্কৃতীকে। আত্মসমর্পণ করতে বলে। এই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বেপরোয়া দুষ্কৃতীরা। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিতে এক হামলাকারীর মৃত্যু হয়। অপর হামলাকারী পালিয়ে যায় বলে জানা গিয়েছে। দুপক্ষের মধ্যে প্রায় ৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+