দায়িত্বহীন মানুষদের মাস্কের প্রতি অনীহার জন্য দেশে মহামারি ছড়াচ্ছে:‌ আইসিএমআর

দায়িত্বহীন মানুষদের মাস্কের প্রতি অনীহার জন্য দেশে মহামারি ছড়াচ্ছে:‌ আইসিএমআর

দেশে করোনা সংক্রমণ যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র সরকারের কাছে। এরই মধ্যে আবার অনেকই সতর্কতামূলক নিয়মগুলি মেনে চলছে না। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (‌আইসিএমআর)‌ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে যারা মাস্ক পরছেন না তারাই ভারতে কোভিড–১৯ মহামারি পরিচালনা করছে।

মাস্ক পরতে অনীহা

মাস্ক পরতে অনীহা

আইএমআরের ডিরেক্টর তথা অধ্যাপক ডাঃ বলরাম ভার্গভ বলেন, ‘‌আমি এটা বলছি না যে তরুণ প্রজন্ম বা বয়স্করা দায়িত্বজ্ঞানহীন, মাস্ক না পরা এমন কম সতর্কহীন মানুষরাই দেশে মহামারির জন্য দায়ি।'‌ করোনার সংক্রমণ রুখতে এখনও যাঁদের মুখে মাস্ক পরতে অনীহা তাঁরা সাবধান হোন। প্রয়োজনে এব্যাপারে আরও কঠোর কোনও সিদ্ধান্তও নিতে পারে কেন্দ্রীয় সরকার জানিয়েছে আইসিএমআর।

দেশে এগিয়ে তিনটে ভ্যাকসিন

দেশে এগিয়ে তিনটে ভ্যাকসিন

আইসিএমআরের পক্ষ থেকে আরও বলা হয় যে দেশে এগিয়ে রয়েছে করোনার তিনটে ভ্যাকসিন প্রার্থী। ডাঃ ভার্গভ বলেন, ‘‌ভারতে দৌড়ে এগিয়ে রয়েছে তিনটে কোভিড-১৯ ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন ২(‌বি)‌ পর্যায় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে এবং ভারত বায়োটেক ও জাইদাস ক্যাডিলাসের ভ্যাকসিন প্রথম পর্যায়ের ট্রায়াল সমাপ্ত করেছে।'‌

 মাস্ক পরা জরুরি

মাস্ক পরা জরুরি

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে বারবার প্রত্যেককে বাড়ির বাইরে পা রাখার সময় মাস্ক পরতে বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ ছড়িয়ে পরা রুখতে এই ব্যবস্থা অত্যন্ত জরুরি বলে প্রতিনিয়ত প্রচার চালাচ্ছে কেন্দ্র-রাজ্য সরকার। তবুও দেশবাসীর একাংশের মধ্যে মাস্ক পরতে প্রবল অনীহা। একাধিক রাজ্যে মাস্ক ছাড়াই রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে বহু মানুষকে। তাঁদেরই কেউ করোনা সংক্রমিত হলে হু-হু করে সংক্রমণ ছড়িয়ে পড়ছে বাকিদের মধ্যেও।

দেশের করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি

প্রসঙ্গত গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬০,৯৭৫ জন। এই নিয়ে দেশে মোট সংক্রমণের সংখ্যা ৩১,৬৭,৩২৩। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪৮ জনের এবং মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+