ধর্ষিতার বাড়িতে ঢুকে অভিযুক্ত খুন করল বাবাকে, আহত মা–ভাই
ধর্ষিতার বাড়িতে ঢুকে অভিযুক্ত খুন করল বাবাকে, আহত মা–ভাই
ফের ধর্ষণের ঘটনা ঘটল দেশে। রাজস্থানের পালি জেলায় এক ব্যক্তি জোর করে এক তরুণীর বাড়িতে প্রবেশ করে তাঁর বাবাকে ছুরি মেরে খুন করে এবং মা ও ভাইকে আহত করে। এই ঘটনার আগে ওই তরুণীকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। রবিবার এই ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

রবিবার রাতের এই ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে গ্রামবাসীরা। তাঁদের দাবি, অভিযুক্ত বারংবার আক্রান্তের পরিবারকে হুমকি দিয়ে চলেছে। অথচ এ বিষয়ে স্থানীয় সদরি পুলিশ জানলেও তারা কোনও পদক্ষেপ করেনি। তাই অবিলম্বে ওই থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে পদত্যাগ করতে বলা হয়। বিক্ষোভকারীরা মেয়েটির দেহ ময়নাতদন্ত করতেও বাধা দেয়। পুলিশের এএসপি ব্রিজেশ কুমার সোনি জানিয়েছেন যে সদরি গ্রামের ওই তরুণী অভিযুক্ত ধন্নারামের সঙ্গে এ বছরের গত ১৪ জুলাই পালিয়ে গিয়েছিলেন। ধন্নারাম ওই একই গ্রামের বাসিন্দা। ১০ নভেম্বর বাড়ি ফিরে আসার পর ওই তরুণী পুলিশের কাছে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আনে ধন্নারামের বিরুদ্ধে। তদন্ত চলছে এ বিষয়ে, জানায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ধন্নারাম বাড়িতে ঢুকে ছুরি দিয়ে হামলা চালায় তরুণীর পরিবারের ওপর। আক্রান্ত তরুণীর বাবাকে খুন করে সে এবং এই ঘটনা তরুণীর মা ও ভা আহত হয়েছেন। অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে গ্রামবাসীরা ধরে ফেলে এবং বেধড়ক মারধর করে। তাতে গুরুতর আহত হয় অভিযুক্ত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাফিলতির অভিযোগ মেনে নিয়ে জেলা পুলিশ আধিকারিক সদরি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার রাজ দীপেন্দর সিংকে সোমবারই বহিষ্কৃত করেন। অভিযুক্ত ছাড়া পেলে তাকে পুলিশ গ্রেফতার করবে বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications