ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ, ৬৭ শিল্পপতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ইডির
ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাৎ, ব্রাজিলের অনুরোধে দেশের ৬৭ শিল্পপতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ইডি
ব্রাজিল সরকারের অনুরোধে ভারতীয় শিল্পপতি এবং কোম্পানির ৬৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি। দিল্লি হাইকোর্টকে তারা জানিয়েছে ব্রাজিল থেকে এই অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করা হচ্ছিল। তবে এখনও পর্যন্ত ব্রাজিল সরকার তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করেনি। তার আগেই ভারতকে এই নিয়ে সতর্ক করা হয়েছিল। যার জেরেই এই পদক্ষেপ বলে দিল্লি হাইকোর্টকে জানিয়েছে ইডি।

হ্যামিল্ট হাউসেস নামক একটি কোম্পানির করা আবেদনের প্রেক্ষিতেই এই উত্তর দিয়েছে ইডি। ব্রাজিল থেকে টাকা আত্মসাতের ঘটনায় যুক্ত রয়েছে এই সংস্থািটও। সেকারণেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানিয়েছে ইডি। মিল্টন নামে এই সংস্থাটি প্লাস্টিক, কাচ, থার্মোফ্লাক্স সহ একাধিক সামগ্রি তৈরি করে ব্রাজিলে রপ্তানি করে থাকে। গত ১৩ জুলাই তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে ইডি।
শুধু মিল্টন নয় একাধিক সংস্থাকের অ্যাকাউন্ট এই কারণেই ফ্রিজ করা হয়েছে বলে আদালতকে জানিয়েছে ইডি। ফ্রিজ করার আগে সংস্থাগুলিকে নোটিসও পাঠানো হয়েছিল। কিন্তু তাদের উত্তর সন্তোষ জনক মনে হয়নি তদন্তকারী সংস্থার সেকারণেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইডি।












Click it and Unblock the Notifications