Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শুনানিতে নাটকীয় মোড়! রাতেই অনুব্রতকে নিয়ে বিচারকের বাড়িতে ইডি

রাতেই সশরীরে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ। বিচারক রাকেশ কুমার তাঁর বাড়িতেই তাঁকে নিয়ে আসার নির্দেশ দেয়।

ভার্চুয়াল শুনানিতে একেবারে নাটকীয় মোড়! রাতেই সশরীরে অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ। বিচারক রাকেশ কুমার তাঁর বাড়িতেই তাঁকে নিয়ে আসার নির্দেশ দেয়। আর এরপরেই অনুব্রত মন্ডলকে নিয়ে বিচারকের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইডির আধিকারিকরা।

রাতেই অনুব্রতকে নিয়ে বিচারকের বাড়িতে ইডি

অন্যদিকে অনুব্রত মণ্ডলের আইনজীবীরাও বিচারকের বাড়িতে যান বলে জানা গিয়েছে। তবে আসানসোল থেকে দিল্লি! এরপর মধ্যরাত পর্যন্ত শুনানি। এই পরিস্থিতিতে রীতিমত বিধ্বস্ত অনুব্রত মণ্ডল। চোখেমুখে একেবারে ক্লান্তির ছাপ।

যদিও দিল্লি বিমানবন্দরে থেকে অনুব্রত মণ্ডলকে সোজা নিয়ে এদিন নিয়ে আসা হয় ইডির সদর দফতরে। এরপর সবার নজর এড়িয়ে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে মেডিক্যাল পরীক্ষা হওয়ার পর ফের সদর দফতরেই ফিরিয়ে নিয়ে আসা হয় অনুব্রত মণ্ডলকে।

এরপর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর ভার্চুয়ালের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে রাউস অ্যাভিনিউ কোর্টে বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের শুনানি শুরু হয়। ভ্যাকসিন কোর্টের দায়িত্বে থাকা বিচারক রাকেশ কুমারের এজলাসে ভার্চুয়ালের মাধ্যমে উপস্থিত করানো হয় অনুব্রত মণ্ডলকে। সেখানে ১৪ দিনের জন্যে হেফাজতে নেওয়ার জন্যে আবেদন জানান তদন্তকারী সংস্থা।

যদিও এই বিষয়ে তীব্র আপত্তি জানানো হয় অনুব্রত মণ্ডলের আইনজীবীদের তরফে। গোটা দিন ধরে অনুব্রত মণ্ডলের উপর একটি ধকল গিয়েছে। এই অবস্থায় এমন মামলার শুনানি হওয়া উচিৎ নয় বলে দাবি করেন তাঁর আইনজীবীরা। শুধু তাই নয়, ভার্চুয়াল শুনানি নিয়েও আপত্তি তোলেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা।

তিনি বলেন, আমার মক্কেলের সঙ্গে কোনও কথা হয়নি। তিনি অসুস্থ। ফলে সময় দেওয়ার আবেদন জানানো হয়।

যদিও ইডির আইনজীবী পালটা জানান, করোনার পর থেকে ভার্চুয়াল শুনানিকে মান্যতা দেওয়া হয়েছে। আর এরপরেই ইডির তরফে বলা হয় যে, সময় দিন। অনুব্রত মণ্ডলকে নিয়ে ৩০ মিনিটের মধ্যে আপনার বাড়িতে পৌঁছে যাব বলে আবেদন রাখা হয়। আর তাতে রাজি হয়ে যান বিচারক। আর এরপরেই অনুব্রত মণ্ডলকে নিয়ে সশরীরে বিচারকের বাড়িতে রওনা হয়ে যান ইডির তদন্তকারীরা। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও এর আগে ৯ তারিখ পর্যন্ত অনুব্রত মণ্ডলের ইডি হেফাজতে দেওয়ার আবেদন জানানো হয়েছিল। এরপর ছুটি মিটলে মূল বেঞ্চে অনুব্রত মণ্ডলকে তোলা হবে বলেও আবেদনে জানানো হয়। যদিও বিচারক সেই আবেদন গ্রাহ্য করেননি বলে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+