ফেব্রুয়ারিতে ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয়ে বিধানসভা নির্বাচন! সূচি ঘোষণা নির্বাচন কমিশনের

ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে ১৬ ফেব্রুয়ারি। নাগাল্যান্ড-মেঘালয়ে ভোট ২৭ ফেব্রুয়ারি। ভোটগণনা করা হবে ২ মার্চ।

ত্রিপুরা-নাগাল্যান্ড-মেঘালয় বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হবে ১৬ ফেব্রুয়ারি। নাগাল্যান্ড-মেঘালয়ে ভোট ২৭ ফেব্রুয়ারি।

ভোটগণনা করা হবে ২ মার্চ। নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে ৪ মার্চের মধ্যে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে এদিন থেকেই নির্বাচনী বিধি শুরু লাগু হয়ে গেল।

তিন রাজ্যে ভোটের দিন ঘোষণা

ত্রিপুরায় ভোট হবে ১৬ ফেব্রুয়ারি। ২১ জানুয়ারি বিজ্ঞপ্তি জারির সঙ্গে মনোনয়ন জমা দেওয়া শুরু, শেষ দিন ৩০ জানুয়ারি। মনোনয়ন পরীক্ষা করা হবে ৩১ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২ ফেব্রুয়ারি। অন্যদিকরে মেঘালয় ও নাগাল্যান্ডে বিজ্ঞপ্তি জারির সঙ্গে মনোনয়ন জমা দেওয়া শুরু ৩১ জানুয়ারি। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৭ ফেব্রুয়ারি, মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ৮ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ। তিন রাজ্যেই ভোট গণনা ২ মার্চ। নির্বাচনী প্রক্রিয়া শেষ করা হবে ৪ মার্চ শনিবারের মধ্যে।

 মার্চে শেষ হচ্ছে তিন বিধানসভার কার্যকাল

মার্চে শেষ হচ্ছে তিন বিধানসভার কার্যকাল

এখানে উল্লেখ করা প্রয়োজন ১২ মার্চ নাগাল্যান্ড, ১৫ মার্চ মেঘালয় এবং ২২ মার্চ ত্রিপুরা বিধানসভার সময় শেষ হচ্ছে। প্রত্যেকটি রাজ্যেই ষাটটি করে বিধানসভার আসন রয়েছে। নাগাল্যান্ডে ষাটটি আসনের মধ্যে ১ টি সাধারণ এবং বাকি ৫৯ টি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। মেঘালয়ে ৫ টি আসন সাধারণ এবং বাকি ৫৫ টি আসন তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। ত্রিপুরায় ৩০ টি আসন সাধারণ, ১০ টি তফশিলি জাতি এবং ২০ টি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত।

ভোটার সংখ্যা এবং ২০১৮-তে অংশ নেওয়া ভোটারদের সংখ্যা

নাগাল্যান্ডে ভোটার সংখ্যা ১৩,০৯,৬৫১জন। মেঘালয়ে ২১,৬১,১২৯ জন। ত্রিপুরায় ২৮,১৩,৪৭৮ জন। ২০১৮-তে নাগাল্যান্ডে ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৮১.৬৮% এবং মহিলা ভোটার ছিলেন ৮৬.০৮%। ২০১৮-তে মেঘালয়ে ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৮৩.৯১% এবং মহিলা ভোটার ছিলেন ৮৭.২৩%। ২০১৮-তে ত্রিপুরায় ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ছিলেন ৮৭.৪২% এবং মহিলা ভোটার ছিলেন ৯১.৪%।

গণতন্ত্রে হিংসার জায়গা নেই

গণতন্ত্রে হিংসার জায়গা নেই

মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, তিনটি রাজ্যেই নির্বাচন কমিশনের আধিকারিকরা পরিদর্শন করেছেন। সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি বলেন, এমন কয়েকটি রাজ্য রয়েছে যেখানে নির্বাচনের আগে ও পরে হিংসার ঘটনা ঘটেছে। তবে সম্প্রতি দুটি রাজ্যে নির্বাচন হয়েছে, যেখানে নির্বাচনের সময় কোনও হিংসার ঘটনা ঘটেনি। মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+