দুপুরে ভূমিকম্প! কাঁপল দিল্লি-সহ উত্তর ভারতের কিছু অংশ
দিল্লি, হরিয়ানায় মৃদু ভূমিকম্প। ভূমিকম্প অনুভূত হয়েছে পশ্চিম উত্তর প্রদেশেও। রবিবার দুপুর ৩.৩৭ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল হরিয়ানায় বলে জানা গিয়েছে।
দিল্লি, হরিয়ানায় মৃদু ভূমিকম্প। ভূমিকম্প অনুভূত হয়েছে পশ্চিম উত্তর প্রদেশেও। রবিবার দুপুর ৩.৩৭ নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল হরিয়ানায় বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। ভূমিকম্পে প্রাণহানি কিংবা সম্পত্তি হানির কোনও খবর পাওয়া যায়নি।

মে মাসের প্রথমের দিকে উত্তর আফগানিস্থানে প্রবল ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। পাকিস্তান এবং উত্তর ভারতেও সেই সময় ভূমিকম্প অনুভূত হয়েছিল।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রাজধানী ছাড়াও, হাল্কা ভূমিকম্প অনুভূত হয়েছে পঞ্জাব, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরেও।












Click it and Unblock the Notifications