আন্দামান ও নিকোবরে ভয়াবহ ভূমিকম্প! আতঙ্কিত বাসিন্দারা
আন্দামান নিকোবরে ভয়াভয় ভূমিকম্প। জার্মান সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, শনিবার আন্দামান ও নিকোবরে রিখটার স্কেলে ৬ মাত্রার (কোনও কোনও ক্ষেত্রে ৫.৯ ও বলা হচ্ছে) একটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি গভীরে। চলতি বছরে দ্বীপপুঞ্জে ছিল একটি তৃতীয় ভূমিকম্প।
এর আগে এই বছরের জানুয়ারিতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আন্দামান সাগরে ৪.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে ভূমিকম্পের গভীরতা ছিল ৭৭ কিমি। সেই সময় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে ভূমিকম্পের অবস্থান জানিয়ে টুইটও করা হয়েছিল।

এই বছরের মার্চে নিকোবর দ্বীপপুঞ্জে দ্বিতীয় ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলডি জানিয়েছিল ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০ কিমি গভীরে।
Earthquake of Magnitude:5.8, Occurred on 29-07-2023, 00:53:47 IST, Lat: 10.75 & Long: 93.47, Depth: 69 Km ,Location: Andaman Islands, for more information Download the BhooKamp App https://t.co/MKHCpo5N3Y @ndmaindia @Indiametdept @KirenRijiju @Dr_Mishra1966 @DDNewslive pic.twitter.com/WVe9MfROeU
— National Center for Seismology (@NCS_Earthquake) July 28, 2023
উল্লেখ করা যেতে পারে গত বছরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে ৩.৮ থেকে ৫ মাত্রার ২২ টি ভূমিকম্প হয়েছিল। তবে এদিনে ভূমিকম্পে এখন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications