Earthquake: দিল্লি-NCR সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে হঠাৎ তীব্র কম্পন, ছড়াল আতঙ্ক

ভর সন্ধ্যায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ এনসিআর সহ বিস্তীর্ন এলাকা। এমনকি জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। হঠাত কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়। রীতিমত রাস্তায় নেমে পড়েন মানুষজন। সংবাদমাধ্যমের খবর অন

ভর সন্ধ্যায় তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ এনসিআর (Strong tremors in Delhi) সহ বিস্তীর্ন এলাকা। এমনকি জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে। হঠাত কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়। রীতিমত রাস্তায় নেমে পড়েন মানুষজন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ পাহাড়ে ভূমিকম্পের কেন্দ্রস্থল বলা হচ্ছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা 5.9 বলে জানা যাচ্ছে।

দিল্লি-NCR সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে হঠাৎ তীব্র কম্পন!

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত দিল্লি কিংবা আশেপাশের অঞ্চলে ক্ষয়ক্ষতির কোনও খবর জানা যায়নি। এমনকি হতাহতের খবরও জানা যায়নি।

তবে আফগানিস্তানের কম্পনের জেরে পাকিস্তানেও তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানা যাচ্ছে।

বলে রাখা প্রয়োজন, নতুন বছরের প্রথমদিনেই দিল্লি এবং আশেপাশের এলাকাতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা 3.8 ছিল বলে জানা যায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে হরিয়ানার ঝাজ্জারে ৩.৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে এবং দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ফের একবার কম্পন অনুভূত হল দিল্লি এবং এনসিআরে। কম্পনের পরেই দিল্লির মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে।

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরেও রাজধানী ও আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। নেপালে তীব্র কম্পনের জেরে দিল্লিতে কম্পন অনুভূত হয়। রীতিমত যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ একাধিক অঞ্চল।

দিল্লির এক বাসিন্দা জানিয়েছেন, ঘরে টিভি দেখছিলেন। হঠাত করে সব কিছু কাঁপতে শুরু করে। রীতিমত আতঙ্কে বাড়ির বাইরে চলে আসি। শুধু তিনিই নন, দিল্লি এনসিআর সহ বিভিন্ন অঞ্চলে মানুষকে আতঙ্কিত অবস্থায় রাস্তায় বেরিতে আসতে দেখা যায় বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

জানা যাচ্ছে, দিল্লি সহ দেশের বিভিন্ন অংশে ভূমিকম্পের মাত্রা বৃদ্ধি পেয়েছে। গবেষকরা বলছেন, পরিস্থিতি মোটেই ভালো দিকে নয়। এখন থেকেই সতর্ক হওয়ার কথাও জানাচ্ছেন গবেষকরা। অন্যদিকে NCS- কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা যারা দেশে কম্পনের মাত্রা বৃদ্ধির বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে বলে এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

অন্যদিকে সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে, অন্যদিকে ইসলামাবাদ, উত্তর-পশ্চিম পাকিস্তানের কিছু অংশে তীব্র কম্পন অনুভূত হয়েছে। আর এই ঘটনায় সে দেশের মানুষও তীব্র আতঙ্কিত বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+