করোনা মহামারীর কোপে বিশ্ব অর্থনীতিতে মন্দার অশনি সংকেত, বলছেন অর্থনীতিবিদরা
করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করার পর থেকে গোটা বিশ্বের অর্থনীতিতে চরম প্রভাব পড়েছে। গোটা বিশ্ব অর্থনীিততে জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে কোভিড-১৯-র দাপটে।
করোনা ভাইরাসকে মহামারী ঘোষণা করার পর থেকে গোটা বিশ্বের অর্থনীতিতে চরম প্রভাব পড়েছে। গোটা বিশ্ব অর্থনীিততে জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে কোভিড-১৯-র দাপটে। এমনই মনে করছেন অর্থনীতিবিদরা। এই ধাক্কা সামলে ওঠা কঠিন। উল্টে মন্দার মতো বড় সংকটের দিকে এগিয়ে চলেছে বিশ্ব অর্থনীতি।

অর্থনৈতিক সংকট
করোনা ভাইরাসের সংক্রমণে বাড়ছে অর্থনৈতিক সংকট। যার প্রভাব ভাল মত বুঝতে পারছে ভারত। শেয়ার বাজারে লাগাতার ধসে প্রবল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। রিলায়েন্সের মত বড় সংস্থাকেও বিপুল ক্ষতি স্বীকার করতে হয়েছে। বিশেষ করে এয়ারলাইন্সে প্রভাব পড়েছে। ইতিমধ্যেই ইন্ডিগো বিমানসংস্থা কর্মীদের ৫ শতাংশ বেতন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ফিনান্সিয়াল রেসপন্স টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইউরোপ, আমেরিকা, এশিয় বাণিজ্যে ধাক্কা
করোনা ভাইরাসের কোপ চিনের পরেই সবচেয়ে বেশি পড়েছে ইউরোপে। একাধিক দেশে লকডাউন চলছে। আমেরিকার অবস্থাও সংকটজনক। এশিয়ার দেশে তো প্রভাব রয়েইছে। একাধিক দেশেক কেন্দ্রীয় ব্যাঙ্ক পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ করতে শুরু করেছে। কিন্তু কোনওভাবেই পরিস্থিতি সামাল দিতে পারছে না। এপ্রিল পর্যন্ত এই ধাক্কা চলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

গ্লোবাল জিডিপিতে ধাক্কা
করোনা ভাইরাসের কারণে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়েছে। একাধিক দেশের সঙ্গে বাণিজ্য প্রায় বন্ধের মুখে। এর প্রভাব পড়েছে গ্লোবাল জিডিপিতে। গ্লোবাল জিডিপি ১.২৫ শতাংশ হওয়ার কথা জানিয়েছে বিশ্ব অর্থনীতিবিদরা। এই ক্ষতির পর বিশ্বের প্রায় সব কোম্পানিই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নেবেন বলে মনে করা হচ্ছে। সেই কারনেই আবারও একবার মন্দার মুখোমুখি হতে চলেেছ বিশ্ব অর্থনীতি।












Click it and Unblock the Notifications