দুবাই ফেরত ব্যক্তির শরীরে করোনা উপসর্গ, সংস্পর্শে এসেছিল ১৫০০ জন
দুবাই ফেরত এক ব্যক্তি ও তাঁর পরিবারের ১১ জনের রিপোর্ট করোনা ভাইরাস পজিটিভ এসেছে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মোরেনা জেলায়। জানা গিয়েছে, ওই ব্যক্তির মা মারা যাওয়ায় তিনি ও তাঁর পরিবার সম্প্রতি শ্রাদ্ধানুষ্ঠানের বন্দোবস্ত করেছিল, যেখানে ১,৫০০ জন মানুষ এসেছিল বলে জানতে পারা গিয়েছে।

গোটা পাড়া সিল করে দিয়েছে প্রশাসন
এরপর ওই গোটা পরিবারই যখন মহামারি কোভিড-১৯-এ আক্রান্ত হয় তখন স্থানীয় প্রশাসন যে কলোনীতে ওই শ্রাদ্ধের অনুষ্ঠান হয়েছিল তা সিল করে দেয়, যাতে আর কোনওভাবে রোগটা না ছড়ায়। ওই ব্যক্তি দুবাইয়ের এর রেস্তোরাঁতে ওয়েটারের কাজ করেন। তিনি ১৭ মার্চ ভারতে ফেরেন এবং ২০ মার্চ বড় করে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান করেন। মধ্যপ্রদেশের মোরেনাতে হওয়া এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল প্রায় ১৫০০ জন।

করোনার উপসর্গের পরও হাসপাতালে যাননি ওই ব্যক্তি
২৫ মার্চ সুরেশের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় কিন্তু এরপরও তিনি পরপর চারদিন হাসপাতালে পরীক্ষার জন্য যাননি। ২৯ মার্চ তিনি হাসপাতালে যান এবং স্ত্রী সহ তাঁকে কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। ২ এপ্রিল তাঁদের দু'জনের রিপোর্টই পজিটিভ আসে। কর্তৃপক্ষ এরপর তাঁদের ঘনিষ্ঠ ২৩ জন আত্মীয়কেও পরীক্ষা করেন এবং ১০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। মোরেনার মুখ্য মেডিক্যাল অফিসার ডাঃ আরসি বান্ডিল বলেন, ‘দু'জন পজিটিভ রোগীর সংস্পর্শে আসা ২৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় এবং শুক্রবারই রিপোর্ট আসে। আটজন মহিলা সহ ১০ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।' তিনি আরও বলেন, ‘হাসপাতালে ১২ জনকে কোয়ারান্টাইন রাখা হয়েছে, যাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁদের ১৪ দিন বাড়িতেই আইসোলেশনে থাকতে হবে। প্রত্যেকেরই বাড়ি মোরেনা জেলার বিভিন্ন জায়গায়।'

ভারতে আসার আগেই ওই ব্যক্তির করোনা উপসর্গ দেখা দেয়
রিপোর্ট অনুযায়ী, দুবাই থেকে ভারতে আসার আগেই ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা যায় কিন্তু সেটা তখনই বোঝা যায়নি। তিনি জানিয়েছেন, মোরেনা আসার দু'দিন আগে তাঁর স্ত্রীর শরীরটা ভালো ছিল না। ভারতে ইতিমধ্যেই ২৫৪৭টি করোনা নিশ্চিত কেস ও ৬২টি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মধ্যপ্রদেশে ১০৪টি কেস ও ছ'জনের মৃত্যুর খবর জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications