শিক্ষিকা থেকে দেশের সাংবিধানিক প্রধানের পদে! একনজরে দ্রৌপদী মুর্মুর যাত্রা পথের সংগ্রাম
শিক্ষিকা থেকে দেশের সাংবিধানিক প্রধানের পদে! একনজরে দ্রৌপদী মুর্মুর যাত্রা পথের সংগ্রাম
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত। ২৫ জুলাই শপথ। ওড়িশায় (Odisha) ময়ূরভঞ্জের এক অখ্যাত গ্রাম থেকে, দেশের এক নম্বর বাসিন্দা। সামান্য স্কুল শিক্ষিকা (School Teacher) থেকে রাইসিনা হিলসে যাওয়ার পথটা মোটেই সুখকর ছিল না। এই পথ অতিক্রম করতে যেমন উৎসাহ পেয়েছেন, ঠিক তেমনই পরিবারের একাধিক খুব কাছের সদস্যদের দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) হারিয়েছেন খুব কম সময়ের ব্যবধানে।

নেই ভাষা ভিত্তিক রাজ্য
দেশে স্বাধীন হওয়ার কয়েক বছরের মধ্যে একের পর এক ভাষা ভিত্তিক রাজ্য গঠন হয়েছে। কিন্তু সাঁওতালদের ক্ষেত্রে তা অপূর্ণই রয়ে গিয়েছে। সাঁওতালরা বাংলা, ওড়িশা ও ঝাড়খণ্ড, দেশের এই তিন রাজ্যে বসবাস করেন।
যখন তাঁরা ওড়িশায় থাকেন তখন ওড়িয়া, যখন বাংলায় থাকেন বাঙালি। এক্ষেত্রে তিনি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একজন সাঁওতাল।

গ্রামে কিছুদিন আগেও বিদ্যুৎ ছিল না
ওড়িশার ময়ূরভঞ্জের রায়রাংপুরের অবস্থান বারিপাদা থেকে ৮২ কিমি দূরে। রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে ২৮৭ কিমি দূরে। দ্রৌপদী মুর্মুর গ্রাম পূর্ববেদায় কিছুদিন আগে পর্যন্ত বিদ্যুৎ সংযোগ ছিল না।

পরিবারের সদস্য বিয়োগ
দ্রৌপদী মুর্মুর প্রয়াত স্বামী শ্যামচরণ মুর্মু একটি ব্যাঙ্কে কাজ করতেন। তাঁর একমাত্র জীবিত সন্তান ইতিশ্রী মুর্মু ভুবনেশ্বরের একটি ব্যাঙ্কে চাকরি করেন। অন্যদিকে তাঁর দুই ছেলে মারা যান ২০০৯ ও ২০১২ সালে মাত্র তিন বছরের ব্যবধানে।

প্রাথমিক শিক্ষ থেকে সরাসরি রাজনীতিতে
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কাজ শুরুর পরে তিনি সেচ বিভাগে জুনিয়র সহকারীর কাজ করেছেন। তাঁর বাবা ও দাদা উভয়েই পঞ্চায়েতে গ্রামপ্রধান ছিলেন। দ্রৌপদী মুর্মু ১৯৯৭ সালে রায়রাংপুর পুরসভার
সদস্য হন। পরে তিনি সেই পুরসভারই চেয়ারপার্সন হয়েছিলেন।

ওড়িশায় বিধায়ক থেকে মন্ত্রী
২০০০ সালে রায়রাংপুর থেকে তিনি বিধায়ক হন। বিজেপি-বিজেপি মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। ২০০৫ সালে তিনি বাণিজ্য, পরিবহণ, পশুপালন, মৎস্যচাষ দফতরের দায়িত্বও পালন করেছেন।

২০১৫-তে রাজ্যপাল
২০১৫ সালে দ্রৌপদী মুর্মু প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজ্যপাল নিযুক্ত হন। রাজ্যপালের দায়িত্ব পালন করার সময়ে তিনি ছোটনাগপুর প্রজাস্বত্ত্ব আইন ১৯০৮ এবং সাঁওতাল পরগনা প্রজাস্বত্ত্ব আইন ১৯৪৯-এ র সংশোধনীতে সম্মতি
দিতে অস্বীকার করেন। কেননা দুটি ক্ষেত্রেই জমির অধিকার পরিবর্তন না করে, তা বাণিজ্যিক উদ্দেশে ব্যবহারের কথা বলা হয়েছিল। ২০২১-এ তিনি রাজ্যপালের পদ থেকে সরে যান।

মনোনয়নে অবাক হয়েছিলেন
দ্রৌপদী মুর্মু এখন দেশের সর্বোচ্চ পদের জন্য নির্বাচিত হয়েছেন। কিন্তু তিনি যখন এই পদের জন্য এনডিএ-র তরফে মনোনয়ন পান, তখন তিনি অবাকই হয়েছিলেন। প্রথম বিষয়টি তিনি শুনেছিলেন পরিবারের সদস্য এবং বন্ধুদের কাছ থেকে।
কেননা বাড়িতে বিদ্যুৎ না থাকায় তিনি খবরটি সম্পর্কে প্রথমে জানতে পারেননি। আবার তিনি এই খবরে প্রথমে অবাক হয়েছিলেন, কেননা ২০১৭ সালেও রাষ্ট্রপতি পদের মনোনয়নের সময়ও তাঁর নাম উঠেছিল।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications