'জনগণমন' বদলে জাতীয় সঙ্গীত হবে 'বন্দেমাতরম'!

নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : বর্তমান জাতীয় সঙ্গীত 'জনগণমন'-কে বদলে আগামিদিনে এই জায়গায় বসানো হতে পারে 'বন্দেমাতরম' গানটিকে। এমনই আশঙ্কার কথা প্রকাশ করেছেন ইতিহাসবিদ তানিকা সরকার।

জেএনইউ এর প্রাক্তন এই অধ্যাপিকা সাম্প্রতিক বিতর্কে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। জেএনইউ-এর মতো শিক্ষাপ্রতিষ্ঠান 'দেশ-বিরোধী'-দের আখড়া হয়ে উঠেছে। কারও কারও এই বক্তব্যের প্রতিবাদে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখতে গিয়েই এমন কথা উঠে এসেছে এই বর্ষীয়ান ইতিহাসবিদের গলায়।

'জনগণমন' বদলে জাতীয় সঙ্গীত হবে 'বন্দেমাতরম'!

তানিকাদেবী জানান, ডানপন্থী একটি শক্তি বহুদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে 'জনগণমন'-কে বদলে জাতীয় সঙ্গীত হিসাবে 'বন্দেমাতরম' গানটিকে প্রতিষ্ঠা করতে। তাই আগামিদিনে আর কতদিন এই গানকে জাতীয় সঙ্গীত হিসাবে রাখা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

তানিকাদেবী জেএনইউ-এর 'সেন্টার ফর হিস্টোরিক্যাল স্টাডিজ' থেকে অবসর নিয়েছেন। এই একই জায়গার সঙ্গে যুক্ত রয়েছেন দেশদ্রোহীর অভিযোগে অভিযুক্ত উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+