গান্ধী পরিবারের কেউ সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, নিশ্চিত করলেন দিগ্বিজয় সিং
দিগ্বিজয় সিং জানিয়েছেন, গান্ধী পরিবারের কেউ কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন না
রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল আগেই। তামিলনাড়ু থেকে ভারত জোড়ো যাত্রা শুরু সময় রাহুল গান্ধীদের মন্তব্য ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবার কংগ্রেসের প্রবীণ নেতা বৃহস্পতিবার নিশ্চিত করেন, গান্ধী পরিবারের কেউ কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করছেন না।

কংগ্রেসের সভাপতি নির্বাচনে নেই গান্ধী পরিবার
বার বার কংগ্রেসকে পরিবাদ দল বলে বিজেপি কটাক্ষ করেছে। এই মন্তব্যের বিরোধিতা করেই গান্ধী পরিবারের কোনও সদস্য কংগ্রেসের সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। পাশাপাশি অশোক গেহলট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে দিগ্বিজয় সিং বলেন, মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে চাইছেন না বলে গেহলটের বিরুদ্ধে যে অভিযোগ বার বার উঠছে, তা সম্পূর্ণ মিথ্যা। সভাপতি যা নির্দেশ দেবেন, তিনি তা পালন করবেন। তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পর মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং সভাপতি নির্বাচনে অংশ নিয়ে পারেন বলে জল্পনা দেখা দেয়। তা অস্বীকার করে কংগ্রেসের এই প্রবীণ নেতা বলে, কংগ্রেস সভাপতি তাঁকে যা করতে বলবেন, তিনি তাই করবেন।

গান্ধী পরিবারের যুগ শেষ হবে না
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় দিগ্বিজয় সিং বলেন, গান্ধী পরিবারের যুগ কখনই শেষ হবে না। গান্ধী পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাহুল গান্ধী পদযাত্রা বের করেছেন। অমিত শাহের এই ধরনের পদযাত্রা বের করার সাহস রয়েছে বলেও তিনি প্রশ্ন তোলেন। প্রসঙ্গত, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন। কন্যাকুমারী থেকে এই যাত্রা শুরু হয়েছেন। এই যাত্রা কাশ্মীরে শেষ হবে বলে জানা গিয়েছে।

কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে জল্পনা
কংগ্রেসের একাধিক প্রবীণ নেতা সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন বলে জল্পনা দেখা দিয়েছে। এই জল্পনায় বার বার কংগ্রেস নেতা শশী থারুরের নাম উঠে আসছে। যদিও মালায়ম একটি পত্রিকায় এই জল্পনা অস্বীকার করে তিনি বলেন, তিনি শুধু দলের অভ্যন্তরে সভাপতি নির্বাচন চেয়েছিলেন। অন্যদিকে, দিগ্বিজয় সিং বলেন, শশী থারুর একজন যোগ্য মানুষ এবং আমি তাঁকে অনেক সম্মান করি। পাশাপাশি তিনি বলেন, চাইলে মনীশ তিওয়ারিও মনোনয়ন জমা দিতে পারেন।

রাহুল গান্ধীর মন্তব্যে ধোঁয়াশা
রাহুল গান্ধী দলের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেবেন কি না, সেই বিষয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। গত সপ্তাহে ভারত জোড়ো যাত্রার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি দলের সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা না দেন, সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন। তিনি বিস্তারিতভাবে বলবেন কেন তিনি সভাপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন না।












Click it and Unblock the Notifications