মুম্বইয়ের ধারাভি বস্তিতে কোভিড ১৯ আক্রান্তের মৃত্যু, পুরসভা নিল চরম পদক্ষেপ

মুম্বইয়ের ধারাভি বস্তিতে কোভিড ১৯ এ আক্রান্ত ব্যক্তির বুধবার রাতেই মৃত্যু হয়েছে। এরপর থেকেই আতঙ্ক ক্রমাগত দানা বেঁধেছে। গোটা এলাকা আপাতত সরকারের নজরদারিতে। ব্যক্তির পরিবারের ১০ জনের পরীক্ষা শুরু হয়ে গিয়েচে। এদিকে ব্যক্তির বাড়ি সিল করে দিয়েছে মুম্বই পুরসভা।

মুম্বইয়ের ধারাভি বস্তিতে কোভিড ১৯ আক্রান্তের মৃত্যু, পুরসভা নিল চরম পদক্ষেপ

মূলত, এতদিন পর্যন্ত যাঁরা বিদেশ থেকে আসছিলেন তাঁদের ঘিরে করোনার উদ্বেগ দানা বেঁধেছে। অনেককেই কোভিড ১৯ পজিটিভ বলে পাওয়া গিয়েছে। এরপর তা স্থানীয় এলাকায় ছড়িয়েছে বলেও খবর মেলে। তবে স্থানী জায়গা ছাড়িয়ে একটি বড় গোষ্ঠীর মধ্যে ছড়ায়নি করোনা বলেই দাবি করেছে সরকার। ফলে কমিউনিটি ট্রান্সমিশন যে ভারতে হয়নি , তা এতদিন পর্যন্ত নিশ্চিত ছিল। এরপর উঠে এলো মুম্বইয়ের ঘটনা। যা নিয়ে জল্পনা বাড়ছে।

এদিকে, পুলিশ যখন ওই ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে এলাকায় ঢোকে তখন বিশাল জনতার ভিড়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে ব্যাপক বেগ পেতে হয়। এলাকায় ঢুকে ওই ব্যক্তির বাড়ি পুলিশ সিল করার উদ্যোগ নিতেই সেখানে পুলিশকে দেখে পাথর ছুঁড়তে খাকে অনেকে। এরপর জনতাকে নিয়ন্ত্রণ করে সেই বাড়ি সিল করেছে পুলিশ। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভির এই ঘটনা নিয়ে আশঙ্কার মেঘ অব্যাহত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+