ভারতেও ছড়িয়ে পড়তে পারে Human Metapneumovirus? মাস্ক আবার পরতে হবে? কী বলছেন বিশেষজ্ঞরা
Human Metapneumovirus: করোনার আতঙ্ক এখনও টাটকা! আর এর মধ্যেই নতুন করে চিনের মাটিতে নয়া ভাইরাসের প্রকোপ। একাধিক সোশ্যাল মিডিয়ার খবর অনুযায়ী, সে দেশে দলে দলে মানুষ হিউম্যান মেটাপনিউমোভাইরাস (human metapneumovirus (HMPV) নামে একটি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আর এই খবর সামনে আসতেই আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে।
নতুন করে ফের একবার ধেয়ে আসছে বিপদ? চিকিৎসকমহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে এমনটাই গুঞ্জন। বিশেষ করে ভারতের মাটিতে নয়া এই হিউম্যান মেটাপনিউমোভাইরাস (human metapneumovirus (HMPV) ছড়িয়ে পড়তে পারে? এমন আশঙ্কাও শুরু হয়েছে।

যদিও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেই জানাচ্ছেন শীর্ষ স্বাস্থ্য আধিকারিকরা। তাঁদের কথায়, এটি একটি সাধারণ ভাইরাস। শীতের সময় তা ছড়াতে পারে। তবে সাবধান থাকার কথা বলছেন ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস (Directorate General of Health Services (DGHS) ড. অতুল গোয়েল (Dr Atul Goel)।
তিনি জানিয়েছেন, চিনের পরিস্থিতি নিয়ে এখনও পর্যন্ত ভারতীয়দের আতঙ্কের কোনও কারণ নেই। এমনকি ভারতে এই ভাইরাস ছড়িয়েছে এমন খবরও এখনও পর্যন্ত সামনে আসেনি। তবে HMPV ভাইরাসকে খুবই সাধারণ একটি ভাইরাস বলেই দাবি করেছেন অতুল গোয়েল। তাঁর কথায়, একেবারেই এটি সাধারণ ভাইরাসের মতো। এতে সাধারণ সর্দি হতে পারে। তবে বৃদ্ধ কিংবা শিশুদের মধ্যে ফ্লু-এর মতো উপসর্গ সৃষ্টি করতে পারেন।
ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেসের এই ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, আমরা সারা দেশে রোগ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ডেটা বিশ্লেষণ করেছি। এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও কেস ঘটেছে সেই ইতিহাস পাইনি। শীতের মৌসুমে সর্দি-কাশি বা শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা বেড়ে যায়। সেই মতো হাসপাতালগুলিও তৈরি থাকে। তবে এই বিষয়ে যাতে দেশের মানুষ যাতে সাবধান থাকেন সেই বার্তাই এদিন দিয়েছেন ড. অতুল গোয়েল (Dr Atul Goel)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
Human Metapneumovirus: নয়া এই ভাইরাসের উপসর্গ কী?
বিশেষজ্ঞরা বলছেন, Human Metapneumovirus বা HMPV-এর উপসর্গগুলি ফ্লু কিংবা একেবারেই সাধারণ সর্দি-কাশির মতোই। কাশি, হাঁচি কিংবা সংক্রামিত ব্যক্তির কোনও ভাবে কাছাকাছি আসলে একে অপরের মধ্যে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার জোর আশঙ্কা আছে বলেই জানাচ্ছেন গবেষকরা। যদিও এই বিষয়ে আরও গভীরে গিয়ে গবেষণা চালানো হচ্ছে।












Click it and Unblock the Notifications