অর্থনৈতিক মন্দাকালেও সরকার গরীব, মহিলা ও কৃষকদের ১.৩৫ ট্রিলিয়ন নগদ স্থানান্তর করেছে
করোনা সঙ্কটে মার্চে ঘোষিত মানবিক প্যাকেজের অন্তর্গত কেন্দ্র সরকার গরীব, মহিলা ও কৃষকদের ১.৩৫ ট্রিলিয়নের বেশি নগদ স্থানান্তর করেছে। এই প্রকল্প সম্পর্কে অবগত এক সরকারি আধিকর্তা এই তথ্য জানিয়েছে।

১.৭ ট্রিলিয়ন মানবিক প্যাকেজ
প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনার অন্তর্গত এই অর্থের মধ্যে ৪২ কোটি গরীবদের জন্য ৬৮,৯২১ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে, ৩০,৯৫২ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে ২০ কোটি মহিলার জন্য এবং এই প্যাকেজের আওতায় ৮.৭ কোটি কৃষকদের দু'টি কিস্তিতে প্রতিটিতে ১৭.৮৯১ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। এই কর্মকর্তা জানিয়েছেন, মার্চে ঘোষণা করা ১.৭ ট্রিলিয়ন মানবিক প্যাকেজ ও পরবর্তীকালে ২০ ট্রিলিয়ন অর্থনৈতিক প্যাকেজ, এই দুই প্যাকেজের বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। এই প্যাকেজের অন্তর্গত রয়েছে খাদ্য শস্য, ডাল ও রান্নার গ্যাসের রিফিল সরবরাহ। এছাড়াও নগদ স্থানান্তর, নির্মাণকাজে যুক্ত কর্মীদের ৪.৯৮৭ কোটির আর্থিক সহায়তাও এই প্যাকেজের অন্তর্গত।

৩০ কোটি কর্মসংস্থান
অর্থ বৃদ্ধির পদক্ষেপের অধীনে অনেকেই ইপিএফও অ্যাকাউন্ট থেকে প্রায় ১০,৬১৫ কোটি টাকা ফেরতযোগ্য অগ্রিম গ্রহণ করেছে। ওই কর্মকর্তার কথানুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিযায়ী শ্রমিক সহ ৩০ কোটি জনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং ২৭ কোটির বেশি খরচ করা হয়েছে গরীব কল্যাণ রোজগার অভিযানে।

রাজ্য সরকারকে সহায়তা ২.১৭ ট্রিলিয়ন
কেন্দ্র সরকার রাজ্য সরকারগুলিকে ২.১৭ ট্রিলিয়ন অর্থ স্থানান্তর করেছে এই আর্থিক বছরের প্রথম পাঁচমাস তাদের করের ভাগ বিচ্যুতির জন্য, যা গত বছরের তুলনায় ৩৭.৬২৯ কোটি কম। গোটা বছরের জন্য বাজেট রয়েছে ৭.৮ ট্রিলিয়ন।

সরকার সহায়তা করার জন্য সদা প্রস্তুত
ওই কর্মকর্তা বলেন, ‘মানুষ ও অর্থনীতিকে সহায়তা করার জন্য সরকার যে কোনও পর্যায়ে যেতে ইচ্ছুক। এটা খুবই গুরুত্বপূর্ণ যে সরকার সব সম্ভাবনার দিক উন্মুক্ত করে রেখেছে এবং অর্থমন্ত্রী জনগণের সমস্যা লাঘব করতে আরও বিভিন্ন প্রকল্প নিয়ে আসার চিন্তাভাবনা করছে।'












Click it and Unblock the Notifications