আরও জোরদার হচ্ছে কৃষি আইন বাতিলের দাবি! ৮ ডিসেম্বর ভারত বনধের সমর্থনে কংগ্রেস
আরও জোরদার হচ্ছে কৃষি আইন বাতিলের দাবি! ৮ ডিসেম্বর ভারত বনধের সমর্থনে কংগ্রেস
প্রায় ৫ দফা বৈঠকের পরেও এখনও গলেনি বরফ। খানিকটা মাথা ঝোঁকালেও এখনও তেমন কোনও বড়সড় ঘোষণা করেনি কেন্দ্রও। অন্যদিকে এখনও কৃষি আইন পুরোপুরি ভাবে বাতিলের দাবিতেই অনড় বিদ্রোহী কৃষকরা। এমনকী চলমান আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে আগামী ৮ ডিসেম্বর ভারত বনধেরও ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। এবার এই বনধকেই সমর্থন করতে দেখা গেল কংগ্রেস।

ক্রমেই বাড়ছে আন্দোলনের ঝাঁঝ
প্রসঙ্গত উল্লেখ্য, নয়া কৃষি আইন প্রবতর্নের পর থেকেই একাধিক বাম মনোভাবাপন্ন কৃষক সংগঠনের পাশাপাশি বিভিন্ন রাজ্যে আন্দোলেন নামে রাহুলের দল। সবথেকে বেশি বিক্ষোভ দেখা যায় পাঞ্জাব হরিয়ানায়। এমনকী সরকারি কৃষি আইনের বিরোধিতায় হাঁটতে দেখা যায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংকে। এদিকে তিনটি কৃষি আইন বাতিলের দাবি তুলে আজ প্রায় ১১দিনেরও বেশি সময় ধরে দিল্লি সীমন্তে অবস্থান করছেন প্রায় ১২ লক্ষের বেশি কৃষক।

বনধ সমর্থন করলেও রাস্তায় নামবে না তৃণমূল
এমতবস্থায় এবার কৃষকদের ডাকা বনধে কংগ্রেসের সমর্থন মেলায় আন্দোলনরত কৃষকরা নতুন করে অক্সিজেন পাবেন বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।অন্যদিকে এর আগেই চলমান কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডাকা ভারত বনধকে সমর্থন করতে দেখা গেছে প্রায় সমস্ত বাম দলকেই। এমনকী বনধ সমর্থন করেছে তৃণমূল কংগ্রেসও। যদিও বনধের ইস্যু সমর্থন করলেও বনধ সফল করতে তৃণমূল কর্মীরা মাঠে নামবে না বলেও জানানো হয়েছে।

দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচীর পথে কংগ্রেস
দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচীর পথে কংগ্রেস

বুধবারই বসতে চলেছে ষষ্ঠ দফার বৈঠক
এদিকে মমতার পাশাপাশি ৮ ডিসেম্বরের ভারত বনধ সমর্থন করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে প্রায় পাঁচ দফায় কখনও প্রতিরক্ষ মন্ত্রী রাজনাথ সিং, স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এমনকী কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে কৃষকদের বৈঠক হলেও সেখানে বিশেষ বরফ গলতে দেখা যায়নি। এমতবস্থায়, পরবর্তী সিদ্ধান্ত নিতে ও কৃষকদের দাবি-দাওয়া শুনতে আগামী বুধবার ষষ্ঠ দফায় বৈঠক ডেকেছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications