রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ নিয়ে আলোচনার দাবি! ইন্ডিয়া ব্লকের ১৫ দল ও বিজেডির প্যাঁচে বিপাকে ধনখড়
স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ নিয়ে রাজ্যসভায় বিতর্কের দাবি করে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি দিল ইন্ডিয়া ব্লকভুক্ত পনেরোটি দল। চিঠি দিয়েছে নবীন পট্টনায়েকের বিজেডিও। বাজেটের অংশ হিসেবে আলোচনার জন্য চারটি মন্ত্রকের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে দলগুলির তরফে।
সাধারণভাবে লোকসভা ও রাজ্যসভায় আলোচনার জন্য চারটি মন্ত্রকের বরাদ্দ ও কাজকে বেছে নেওয়া হয়। রাজ্যসভায় বিজনেস অ্যাডভাইসি কমিটি এখনও পর্যন্ত তিনটি মন্ত্রক- আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক, কৃষিমন্ত্রক এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রককে বেছে নিয়েছে।

প্যাঁচে পড়েছেন ধনখড়
দুটি মন্ত্রকের বিষয়ে আগে সিদ্ধান্ত নেওয়া হলেও, বৃহস্পতিবার জগদীপ ধনখড় পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকে বেছে নিয়ে তৃণমূল কংগ্রেসকে প্রধান বক্তা হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। তৃতীয় মন্ত্রকের নাম ঘোষণা করলেও চতুর্থমন্ত্রকের নাম ঘোষণা থেকে বিরত থাকেন। তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন দাবি করেন, স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ে আলোচনা করতে হবে। সেই সময় চেয়ারম্যান ধনখড় বলেন, তাঁরা আলোচনা করে এব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
পরে ডেরেক ও'ব্রায়েন রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন বিরোধীরা এই দাবিকে সমর্থন করছে, সরকারের সেই আলোচনা থেকে সরে আসা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
ধনখড়কে চিঠি ডেরেকের
ডেরেকে ও'ব্রায়েন এব্যাপারে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির ফলোআপ হিসেবে এদিন বিকেলে ধনখড়কে পনেরোটি ইন্ডিয়া ব্লক ভুক্ত দল এবং বিজেডির স্বাক্ষর করা একটি চিঠি জমা দেওয়া হয়।
ধনখড়কে লেখা চিঠিতে ডেরেকে ও'ব্রায়েন বলেছেন, সবকটি দলকে তিনটি মন্ত্রকের বিষয় উল্লেখ করতে বলা হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেস প্রথম এবং একমাত্র পছন্দ হিসেবে বিজনেস অ্যাডভাইসরি কমিটির মিটিং-এ স্বরাষ্ট্রমন্ত্রকের কথা বলেছিল। সেখানে তিনি উল্লেখ করেছেন কংগ্রেস, ডিএমকে, সিপিআইএম, বিজেডি এূবং আপ-সহ অন্য বিরোধীরা মৌখিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রককে তাদের পছন্দ হিসেবে উল্লেখ করেছিল।
ডেরেক আরও বলেছিলেন, সংসদে থাকা অনেক দল বিভিন্ন রাজ্যে শক্তিশালী, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রক এতটাই গুরুত্বপূর্ণ যেখানে ফেডারেল কাঠামো স্পষ্টভাবে সীমাবদ্ধ এবং সম্মান জানানো দরকার। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, সংসদীয় বুলেটিন এবং মিজিয়া রিপোর্ট থেকে তিনি পরিষ্কার লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রক নিয়ে আলোচনা করা হচ্ছে না। সেখানে রেল, স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও শিক্ষা এই চার মন্ত্রকের বরাদ্দ নিয়ে আলোচনা করা হচ্ছে।
বিরোধী-প্যাঁচ যেসব বিষয়ে
বুধবার রাজ্যসভার বুলেটিন অনুসারে বিজেপি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক নিয়ে আলোচনা শুরু করেছে। কংগ্রেস কৃষি মন্ত্রকের বরাদ্দ নিয়ে আলোচনা শুরু করেছে। তবে বিজনেস অ্যাডভাইসরি কমিটিতে অন্য কোন মন্ত্রক নিয়ে আলোচনা হবে, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। বুলেটিনে বলা হয়েছে, বাকি মন্ত্রণালয়গুলি নিয়ে আলোচনার পরে চেয়ারম্যান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
সূত্রের খবর বিরোধী দলগুলি, বিতর্কের সময় মণিপুরে হিংসা, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা, ২০২১-এর জনগণনায় দেরি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও .কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলতে চায় রাজ্যসভায়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications