দিল্লি নির্বাচনের ফলাফল অরবিন্দ-পত্নী সুনীতার কাছে জন্মদিনের 'উপহার'! উচ্ছ্বসিত আপ

দিল্লি নির্বাচনের ফলাফল অরবিন্দ-পত্নী সুনীতার কাছে জন্মদিনের 'উপহার'! উচ্ছ্বসিত আপ

তাঁর স্বামীকে 'সন্ত্রাসবাদী' আখ্যা দিয়ে প্রচার চালিয়ে ছিল বিরোধীরা। আর তার জবাবে সুনীতা কেজরিওয়াল বলেছিলেন 'মানুষ বিজেপিকে যোগ্য জবাব দেবে'। আর ১১ ফেব্রুয়ারি সুনীতা কেজরিওয়ালের জন্মদিনের দিন দিল্লির মানুষ 'জবাব' দিয়েছেন! এদিনের আম আদমি পার্টির বিপুল ভোটে জয় অরবিন্দ পত্নীর কাছে জন্মদিনের বিশেষ উপহারের থেকে কিছু নয়!

দিল্লি নির্বাচনের ফলাফল অরবিন্দ-পত্নী সুনীতার কাছে জন্মদিনের উপহার! উচ্ছ্বসিত আপ

টুইটার জুড়ে সারাদিন এদিন অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা পেয়ে গিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আর সমস্ত শুভেচ্ছা বার্তাতেই কার্যত রয়ে গিয়েছে কেজরিওয়াল শিবিরের বিপুল ভোটে জয়ের প্রসঙ্গ। অনেকেই লিখেছেন , অরবিন্দ কেজরিওয়ালের সুখী পরিবারে স্ত্রী হিসাবে তিনি 'স্তম্ভ' না হয়ে উঠতে পারলে, এমন জয় , সাফল্য সম্ভব ছিলনা।

৫৪ বছরের সুনীতা স্বামী কেজরিওয়ালের মতোই এককালে ছিলেন রেভেনিউ অফিসার। কয়েকদিন আগে দিল্লি নির্বাচনে কেজরিওয়াল পরিবারের ভোটদানের ছবি পোস্ট করে সুনীতা জানিয়েছিলেন যে তাঁর ছেলে এই বছর প্রথমবার ভোট দিচ্ছে। উল্লেখ্য , আইআইটির প্রাক্তনী কেজরিওয়ালের জীবনের সমস্ত উত্থান পতনের সঙ্গী ও 'দর্শক' স্ত্রী সুনীতা। আর তাঁর জন্মদিনে স্বামীর তরফের এমন 'উপহার' একটিই তকমার যোগ্য... তা হল 'হিরোইক'!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+