ময়দানে স্বয়ং অমিত শাহ! দিল্লিজুড়ে তাণ্ডবের কারণ খুঁজতে দায়ের একের পর এক মামলা

রাজপথে তখন চলছিল সাধারণতন্ত্র দিবসের প্যারেড৷ অপরদিকে তখন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের ট্রাক্টর ব়্যালির জেরে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছিল দিল্লি৷ বেলা গড়াতেই সেই আঁচ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় ৷ লালকেল্লায় ঢুকে পড়েন কৃষকরা৷ নিশান সাহিবের পতাকা (শিখ সম্প্রদায়ের ধর্মীয় পতাকা) উত্তোলন করা হয়৷ বিভিন্ন রাস্তায় ব্যারিকেড ভেঙে দেওয়া হয়৷ ভাঙচুর চালানো হয় সরকারি বাসে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে৷ দফায় দফায় বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে সংঘর্ষে জখম হন কয়েকজন পুলিশকর্মী।

এফআইআর এর সংখ্যা বেড়ে ২২

এফআইআর এর সংখ্যা বেড়ে ২২

এদিকে দিল্লিতে ট্রাক্টর মিছিলের ঘটনায় এফআইআর এর সংখ্যা বেড়ে ২২৷ দিল্লি পুলিশ সূত্রের খবর, আরও এফআইআর দায়ের হতে পারে৷ তবে, ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি৷ দিল্লি পুলিশের এক আধিকারিক বলেন, 'পূর্ব জেলায় ৫টি এফআইআর দায়ের হয়েছে৷ তিনটি দ্বারকা ও একটি শাহদরা জেলায় এফআইআর দায়ের হয়েছে।'

সাধারণতন্ত্র দিবসের দিন তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাস্তা

সাধারণতন্ত্র দিবসের দিন তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাস্তা

প্রসঙ্গত, সাধারণতন্ত্র দিবসের দিন তপ্ত হয়ে ওঠে রাজধানীর রাস্তা৷ আন্দোলনরত কৃষক সংগঠনগুলোর ট্রাক্টর র্যালিকে ঘিরে ধুন্ধুমার হয়ে ওঠে দিল্লির অবস্থা৷ কৃষকদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে৷ দিল্লির বিভিন্ন সীমান্তে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী৷ করা হয় ব্যারিকেডও৷ তবে, অপ্রতিরোধ্য কৃষকেরা ব্যারিকেড ভেঙে ফেলে৷ দুপুরের দিকে আন্দোলনরত কৃষকদের একটি দল প্রবেশ করে লালকেল্লায়৷ সেখানে দেশের পতাকার পাশাপাশি তাঁদের পতাকাও ওড়ায় আন্দোলনরত কৃষকেরা৷

জখম হন কমপক্ষে ৮৬ জন পুলিশ কর্মী

জখম হন কমপক্ষে ৮৬ জন পুলিশ কর্মী

আন্দোলনরত কৃষক পুলিশ সংঘর্ষে জখম হন কমপক্ষে ৮৬ জন পুলিশ কর্মী৷ ঘটনায় জখম হয়েছেন বেশ কিছু সাধারণ মানুষও৷ ঘটনার পরই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রাজধানীকে৷ মোতায়েন করা হয় অতিরিক্ত ১৫ কোম্পানি আধা সামরিক বাহিনী৷ বন্ধ করে দেওয়া হয় একাধিক মেট্রো স্টেশন৷ বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট সংযোগও৷

পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি

পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তি

পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংযুক্ত কিষান মোর্চার তরফে ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে ট্রাক্টর মার্চ করার জন্য অনুমতি চাওয়া হয়৷ এই নিয়ে দিল্লি পুলিশের সঙ্গে একাধিক বৈঠক হয় কৃষক সংগঠনের নেতাদের৷ তাঁরা দিল্লি পুলিশের সঙ্গে বৈঠকে সম্মত রুট অনুযায়ী একটি শান্তিপূর্ণ সমাবেশ করার প্রতিশ্রুতি দিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+