পরিযায়ী চিত্রে বদল আনতেই লকডাউনে না দিল্লি সরকারের

পরিযায়ী চিত্রে বদল আনতেই লকডাউনে না দিল্লি সরকারের

নয়াদিল্লিঃ সারা দেশের মতোই দিল্লিতে দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। দেশের বেশ কিছু রাজ্য যখন আংশিক লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে , লাগাম লাগাতে শুরু করেছে তখন একটু উলটো পথে হেঁটেছে কেজরি সরকার। বিনোদন থেকে শুরু করে জিম, পার্লার বন্ধ করার পাশাপাশি সরকারি ও বেসরকারি চাকুরিজীবীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিব ফের চালু করলেও যানবাহনে দিল্লির রাজ্য সরকার কোনও নিয়ম লাগু করেনি। সপ্তাহান্তে জারি হয়েছে কার্ফু। স্থানীয় দোকান জোড়, বিজোড় পদ্ধতিতে খোলার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির ডিসাস্টার ম্যানেজমেন্ট অদরিটি জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিযায়ী চিত্রে বদল আনতেই লকডাউনে না দিল্লি সরকারের

গত ২০২০ ও ২০২১ সালে করোনার প্রথম দুই ঢেউয়ের জেরে সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছিল দেশের সর্বত্র। এই সময়ে সবথেকে বেশি সমস্যায় পরেছিল পরিযায়ী শ্রমিকরা। লকডাউনের খবর শুনেই কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক ভিড় জমাতে শুরু করেছিল বিভিন্ন বাস স্ট্যান্ডে। এতে বহু শ্রমিক করোনা আক্রান্ত হয়ে পড়েন। অনেকে বাড়ির ফেরার উপায় না বের করতে পেরে পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। মাঝপথে অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরিযায়ী শ্রমিকে ভরতি লরি উলটে গিয়ে মৃত্যু হয়েছিল অনেকের।

এসব কিছু থেকে শিক্ষা নিয়েই করোনার তৃতীয় ঢেউয়ের সময় যানবাহন কমিয়ে দেওয়া কিংবা বন্ধ করেনি দিল্লির সরকার। পাশাপাশি রাজনৈতিক কারণও রয়েছে। কারণ পাঁচ রাজ্যে রয়েছে নির্বাচন। পরিযায়ীরা কোনও সমস্যায় পড়লে একে বড় ইস্যু করতে পারে বিরোধীরা। সবদিক দেখেই এই সিদ্ধান্ত দিল্লির রাজ্য সরকারের।

এই প্রসঙ্গে মন্ত্রি কৈলাস গেহলট জানিয়েছেন, 'করোনার প্রথম ঢেউয়ের সময় আমরা দেখেছিলাম কীভাবে পরিযায়ী শ্রমিকরা নিজেদের রাজ্যে ফেরার জন্য জীবন বাজি রেখে বিভিন্ন স্থানে ভিড় জমিয়েছে। দ্বিতীয় ঢেউয়ের সময় এই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রনে এনেছিলাম আমরা। এবার তা সম্পূর্ণ নিয়ন্ত্রনে রাখতেই এই বিশেষত যানবাহনে বেশ কিছুটা ছাড় দিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি বুঝে তা ধীরে ধীরে কমানো হবে। একবারে সব বন্ধ করলে সমস্যা বাড়বে বই কমবে না। তাই এই সিদ্ধান্ত'।

দিল্লির বাস করেন ৪৩ শতাংশ পরিযায়ী শ্রমিক। এরা বেশিরভাগই আসেন উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, উত্তরাখণ্ড থেকে। হঠাৎ করে লকডাউন জারি হলে আবারও সেই পুরনো ছবিই সামনে আসত। তাই ধীরে চলো নীতির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+